-
আলোচনা ছাড়াই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: আমেরিকাকে ইরান
এপ্রিল ০৩, ২০২১ ০৬:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকা যেমন কোনো রকমের আলোচনা ছাড়াই ২০১৮ সালে তেহরানের বিরুদ্ধে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তেমনি এখন আলোচনা ছাড়াই তা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া আমেরিকার সঙ্গে তেহরানের কোনো রকমের আলোচনা হবে না।
-
ইরান-চীন কৌশলগত চুক্তি পার্লামেন্টে তোলার প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৩, ২০২১ ০১:০৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, দেশের সংবিধান মেনে চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি করা হয়েছে বলে এটি পাস করানোর জন্য পার্লামেন্টে উত্থাপনের প্রয়োজন নেই। তিনি আরো বলেছেন, এই চুক্তিতে কোনো পক্ষই অপরপক্ষকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়নি।
-
আমেরিকার সঙ্গে ইরানের কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে না: জারিফ
এপ্রিল ০৩, ২০২১ ০০:৫৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার দেশের কর্মকর্তাদের সাক্ষাতের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
-
নিষেধাজ্ঞা তুলে নেয়া সমঝোতায় ফেরার প্রাথমিক পদক্ষেপ: আরাকচি
এপ্রিল ০২, ২০২১ ১৩:৩৯ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং পলিটিক্যাল ডেপুটি বলেছেন: পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া। সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, সত্যিকার অর্থে নিষেধাজ্ঞা বাস্তবে তুলে নেয়া হলে ইরানও সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে। পরমাণু সমঝোতার যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠকে তিনি আজ এ ব্যাপারে ইরানের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এ কথা বলেন।
-
ইরানে ২৪ ঘণ্টায় মৃত ১১৭, মোট মৃত ৬২ হাজার ৮৭৬
এপ্রিল ০২, ২০২১ ১২:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১১৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬২ হাজার ৮৭৬ জনে।
-
পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক শুরু
এপ্রিল ০২, ২০২১ ১১:১৬পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরান এবং ৪+১ গ্রুপ অর্থাৎ চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ব্রিটেনের প্রতিনিধিরা অংশ নেন।
-
রেডিও তেহরানের মার্চ মাসের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
এপ্রিল ০২, ২০২১ ০৯:০১ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় মার্চ মাসের ফল ঘোষণা করা হয়েছে।
-
উচ্চ পর্যায়ের আলোচনার জন্য তেহরান আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০২, ২০২১ ০৮:২৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উচ্চ পর্যায়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান যাচ্ছেন। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে।
-
একদিন বিলম্বও ইউরোপ ও আমেরিকার জন্য ক্ষতিকর: ইরানের প্রেসিডেন্ট
এপ্রিল ০১, ২০২১ ১৩:০০ইসলামী প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা বিষয়ক সব প্রতিশ্রুতি পালন করেছে ও শান্তির জন্য কাজ করছে। এখন প্রতিশ্রুতি পালনের দায়িত্ব হচ্ছে ছয় জাতিগোষ্ঠীর। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
-
ইরানে আজ ইসলামী প্রজাতন্ত্র দিবস; রাজতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার দিন
এপ্রিল ০১, ২০২১ ১২:০৮ইরানে আজ (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদায় ইসলামী প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে।