-
সৌদি-কাতার উত্তেজনা নিরসনের খবরে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সন্তোষ
ডিসেম্বর ০৫, ২০২০ ১৪:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের খবরে সন্তোষ প্রকাশ করেছেন।
-
ইরানে বিজ্ঞানী হত্যার ঘটনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতায় তেহরানের প্রতিক্রিয়া
ডিসেম্বর ০৫, ২০২০ ১৩:০২ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদেহ সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর বিশ্বের বহু দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বের বহু চিন্তাশীল ব্যক্তিত্ব ও গবেষক মহলও এ ন্যক্কারজনক হত্যাকাণ্ডের সমালোচনা করেছে। কিন্তু এমন অনেকে রয়েছে যাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
-
ইরানকে লেকচার দেয়ার আগে নিজেদের আচরণ ঠিক করুন: ইউরোপকে জারিফ
ডিসেম্বর ০৫, ২০২০ ০৫:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস যে বক্তব্য দিয়েছেন তার কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানকে লেকচার দেয়ার আগে পরমাণু সমঝোতায় ইউরোপীয় পক্ষকে সর্বপ্রথমে তাদের নিজেদের ক্ষতিকর আচরণ পরিবর্তন করতে হবে।
-
রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতা ষষ্ঠ পর্বের ফল প্রকাশ
ডিসেম্বর ০৫, ২০২০ ০৫:০৪রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার ষষ্ঠ পর্বে মোট ৩১৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ২৯৩ জন (বাংলাদেশ ২৬৬, ভারত ২৬, ইরান ১)। বাকি ২০ জন ভুল (বাংলাদেশ ১৮, ভারত ২) উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ীসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
-
বিজ্ঞানী ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের পর প্রথম মন্তব্যে যা বললেন জো বাইডেন
ডিসেম্বর ০৪, ২০২০ ১৫:২৪পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড ইরানের সঙ্গে লেনদেন বা বোঝাপড়াকে জটিল করবে বলে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তা কতটুকু জটিল হবে বলতে পারেননি তিনি।
-
পশ্চিমা বিশ্বাসঘাতকতার জবাবে ইরানের নয়া পরমাণু-আইন কার্যকরের হুমকি
ডিসেম্বর ০৪, ২০২০ ১৪:২৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতার সংশ্লিষ্ট (পশ্চিমা) পক্ষগুলো যদি তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন না করে তাহলে 'নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে প্রণীত কৌশলগত নানা পদক্ষেপ' শীর্ষক ইরানি সংসদের আইন বাস্তবায়ন শুরু করা হবে।
-
করোনার টিকা তৈরির কাজও এগিয়ে নিচ্ছিলেন বিজ্ঞানী ফাখরিজাদে: ইরান
ডিসেম্বর ০৪, ২০২০ ১২:৩২পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জেনেভায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাকায়ি হামানা বলেছেন, বিজ্ঞানী ফাখরিজাদে স্বাস্থ্য ও চিকিৎসা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
আমেরিকাকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে: ইরান
ডিসেম্বর ০৪, ২০২০ ০৪:১২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইরান এই সমঝোতার ব্যাপারে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশে আফগানিস্তানকে সতর্ক হওয়ার আহ্বান জানাল ইরান
ডিসেম্বর ০৪, ২০২০ ০৪:০৩যেকোনো সরকারি বিবৃতি প্রকাশ করার ক্ষেত্রে আরো বেশি সাবধান হওয়ার জন্য আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমরা বন্ধু ও ভ্রাতৃপ্রতীম আফগান কর্মকর্তাদেরকে রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।
-
গোপন তথ্য প্রকাশ করার ব্যাপারে আইএইএ’কে হুঁশিয়ারি দিল ইরান
ডিসেম্বর ০৪, ২০২০ ০৩:৩৯ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে অপ্রয়োজনীয় ও গোপন তথ্য প্রকাশ করার ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে সতর্ক করে দিয়েছে তেহরান। এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (বৃহস্পতিবার) আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে পাঠানো এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।