-
গাজা যুদ্ধে ইসরাইলি মন্ত্রী স্মোটরিচের ভাই নিহত; মোট খতম ২৪৮ সেনা
মার্চ ১০, ২০২৪ ০৬:২৬গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্র ইসরাইলি মন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছে। এই নিয়ে ইসরাইলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট ২৪৮ দখলদার সেনার ভবলীলা সাঙ্গ হলো; যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরো অনেক বেশি।
-
মার্কিন জাহাজ ও ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইয়েমেন
মার্চ ০৯, ২০২৪ ১৭:৫৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন দিয়ে আমেরিকার জাহাজ ও কয়েকটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।
-
ইসরাইলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা
মার্চ ০৯, ২০২৪ ০৯:৪২ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরাইলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।
-
গাজায় বিমান থেকে নিক্ষিপ্ত ত্রাণের নীচে চাপা পড়ে ৫ জনের মর্মান্তিক মৃত্যু
মার্চ ০৯, ২০২৪ ০৫:৪৯অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে বিমান থেকে নিক্ষিপ্ত ত্রাণভর্তি বস্তার নীচে চাপা পড়ে দুই শিশুসহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা কর্তৃপক্ষ বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনাকে শুরু থেকেই ‘চটকদার প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করে এসেছে।
-
ইসরাইল কেন ইচ্ছা করেই গাজার নারীদের হত্যা করছে?
মার্চ ০৮, ২০২৪ ১৫:৫৩আজ ৮ মার্চ উদযাপন করা হচ্ছে নারী দিবস। সমাজে নারীর ভূমিকার প্রতি সম্মান প্রদর্শনের এই দিনেও আধুনিক বিশ্ব-সমাজ গাজার নারীদের শোচনীয় অবস্থা সম্পর্কে নীরব ও নিষ্ক্রিয়।
-
রেড-সি'কে সামরিকীকরণের পরিণতির দায় আমেরিকা এবং ব্রিটেনের: ইয়েমেন
মার্চ ০৮, ২০২৪ ১৩:২৭ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের আলোচক বোর্ডের প্রধান বলেছেন: আমেরিকা এবং ব্রিটেনকে লোহিত সাগরের সামরিকীকরণের পরিণতির দায় বহন করতে হবে। মোহাম্মদ আবদুল সালাম জোর দিয়ে বলেন: যেসব জাহাজ ইয়েমেনের সতর্কবার্তা মেনে চলবে না তাদেরকে লক্ষ্যবস্তু করা হবে।
-
গাজার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতা লজ্জাজনক পর্যায়ে পৌঁছেছে: হুথি
মার্চ ০৮, ২০২৪ ১১:২৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতা লজ্জাজনক পর্যায়ে উপনীত হয়েছে। তিনি আরো বলেছেন, এই উপত্যকার গণহত্যায় আমেরিকা প্রধান সহযোগীর ভূমিকা পালন করছে।
-
যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সকল প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে ইসরাইল: হামাস
মার্চ ০৮, ২০২৪ ১১:২০ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সকল প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল (বৃহস্পতিবার) কায়রোয় কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের প্রতিনিধিদলের আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর এ অভিযোগ করেছে সংগঠনটি।
-
কায়রোয় ফলাফল ছাড়াই গাজা যুদ্ধবিরতির আলোচনা সমাপ্ত
মার্চ ০৭, ২০২৪ ১৫:৫৬দখলদার ইসরাইলের সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে মিশরে যুদ্ধবিরতির আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি।
-
ইসরাইলি পণ্য বয়কট করতে লিবিয়ার যুবকদের সৃজনশীল ভিডিও তৈরি
মার্চ ০৭, ২০২৪ ১৫:৪২গাজায় গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী ইসরাইলের পণ্য বয়কট করার জন্য লিবিয়ার যুবকদের তৈরি একটি সৃজনশীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।