-
হামলার শিকার মার্কিন বাল্ক জাহাজ; ৩ ক্রু নিখোঁজ, ৪ জন অগ্নিদগ্ধ
মার্চ ০৭, ২০২৪ ০৮:২০ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এডেন বন্দরের কাছে আমেরিকার একটি বাল্ক জাহাজে হামলা হয়েছে। জাহাজটিতে ইয়েমেনের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে।
-
‘গাজায় নিঃশর্তভাবে ইসরাইলকে আগ্রাসন বন্ধ করতে হবে’
মার্চ ০৬, ২০২৪ ১৫:৩৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন নিঃস্বার্থভাবে বন্ধ করতে হবে বলে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দাবি করেছে সৌদি আরব।
-
গাজায় ইসরাইলি অপরাধের বিষয়ে নয়া তথ্য প্রকাশের পর আল-আলম টিভির পেজ বন্ধ
মার্চ ০৬, ২০২৪ ১৪:০৭মার্কিন মিডিয়া কোম্পানিগুলো সেদেশের সরকারের নির্দেশে আরবি ভাষার টিভি চ্যানেল 'আল-আলম' এর সামাজিক মাধ্যমের পেজগুলো বন্ধ করে দিয়েছে। মার্কিন সরকার ও গণমাধ্যম কোম্পানিগুলো মুখে নিজেদেরকে বাক স্বাধীনতা ও পেশাদারিত্বের সমর্থক বলে দাবি করলেও বাস্তবে এর উল্টো পদক্ষেপটিই গ্রহণ করেছে। গাজায় ইসরাইলি গণহত্যা সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে ধরছে আল-আলম। এ কারণেই এটির পেজ বন্ধ করা হয়েছে।
-
ইসরাইলের হাইফা বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
মার্চ ০৬, ২০২৪ ১১:৫৮ইহুদিবাদী ইসরাইলের বন্দরনগরী হাইফার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।
-
মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার জবাব দিল হামাস
মার্চ ০৬, ২০২৪ ১১:৫৫আমেরিকা সমর্থিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আবারো বলেছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো বন্দী বিনিময় হবে না।
-
লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা
মার্চ ০৬, ২০২৪ ১০:০২ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে আমেরিকার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারিয়ি উল্লেখ করেছেন।
-
গাজায় ১৫০ দিনের যুদ্ধে জয় ও পরাজয়ের হিসাব
মার্চ ০৬, ২০২৪ ০৮:৫৬গাজার ওপর ইসরাইলের নজিরবিহীন আগ্রাসন ১৫০ তম দিন তথা ৫ মাস অতিক্রম করেছে। এ যুদ্ধ আঞ্চলিক, বৈশ্বিক ও ইসরাইলের ঘরোয়া প্রেক্ষাপটে কয়েকটি বড় বার্তা বা পরিণতি স্পষ্ট করেছে।
-
“মার্কিন বিমান সেনা বুশনেল আমাদের বীর, মার্কিন সরকার শত্রু”
মার্চ ০৬, ২০২৪ ০৭:৪৩সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন মার্কিন বিমান সেনা আরন বুশনেল।
-
'ইয়েমেনের পানিসীমায় প্রবেশে বিদেশি জাহাজকে অনুমতি নিতে হবে'
মার্চ ০৬, ২০২৪ ০৭:৩৫ইয়েমেনের পানিসীমায় কোনো বিদেশি জাহাজ প্রবেশের আগে দেশটির হুথি-সমর্থিত সরকারের অনুমতি নিতে হবে। ইয়েমেনের টেলিযোগাযোগমন্ত্রী মিসফার আল–নুমাইর এই নির্দেশের কথা ঘোষণা করেছেন।
-
যে দু'টি স্তম্ভ ধ্বসে পড়ায় ইসরাইলের পতন শুরু হয়ে গেছে
মার্চ ০৫, ২০২৪ ১৭:৩৩আরব বিশ্বের বিশ্লেষক সুলতান আল-আজলোনির মতে, ইহুদিবাদের সাথে যুদ্ধের ফলাফল তাৎক্ষণিক হবে না, তবে এর ফল দীর্ঘমেয়াদে নির্ধারিত হবে।