ইসরাইলের হাইফা বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i135274-ইসরাইলের_হাইফা_বিমানবন্দরে_ড্রোন_হামলা_চালালো_ইরাকি_প্রতিরোধ_যোদ্ধারা
ইহুদিবাদী ইসরাইলের বন্দরনগরী হাইফার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০২৪ ১১:৫৮ Asia/Dhaka
  • ইসরাইলের হাইফা বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

ইহুদিবাদী ইসরাইলের বন্দরনগরী হাইফার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।

প্রতিরোধ যোদ্ধাদের জোট ‘পপুলার মোবিলাইজেশন ইউনিট’ বা পিএমইউ গতকাল (মঙ্গলবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের সাহায্যে ইসরাইলের হাইফা বিমানবন্দরের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে।

বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ নারী, শিশু এবং বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে হাইফা বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে। পিএমইউ তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক দফা হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের হাইফা বন্দরের একটি রাসায়নিক গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।