-
‘গাজায় ইসরাইলি গণহত্যা এখনই বন্ধ করতে হবে’
ডিসেম্বর ২৬, ২০২৩ ১১:০৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে ইরান এবং সিরিয়া একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে। অনতিবিলম্বে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ করা জরুরি বলেও মনে করে দুই দেশ।
-
আল-কাসসাম ব্রিগেড দখলদার সেনাদেরকে চুরমার করে দিচ্ছে: সিনওয়ার
ডিসেম্বর ২৬, ২০২৩ ১০:০২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, আল-কাসসসাম ব্রিগেডের যোদ্ধারা বর্ণবাদী ইসরাইলি সেনাদের ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় দখলদারদের শর্ত মেনে কোনোভাবেই হামাস আত্মসমর্পণ করবে না।
-
হামাসকে নির্মূল করতে গিয়ে নিজেই ধ্বংসের পথে ইসরাইল!
ডিসেম্বর ২৬, ২০২৩ ০৯:৪৮অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের ৭৯ তম দিন পেরিয়ে গেছে। স্থল যুদ্ধে দখলদার সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়া সত্ত্বেও তারা গাজার বিভিন্ন অংশে এখনো ব্যাপক হামলা ও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, উত্তর গাজা উপত্যকার জাবালিয়া আল-বালাদে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন ও দখলদার বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
-
আমি ধরেছি শি ও পুতিনকে আর আমার বউ ধরেছে পোপকে: নেতানিয়াহু
ডিসেম্বর ২৬, ২০২৩ ০৬:২৫বলপ্রয়োগ করে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্ত করার অবস্থান থেকে পিছু হটেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বন্দিদের মুক্ত করার ব্যাপারে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। এমনকি তার স্ত্রী সারা বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য পোপ ফ্রান্সিসকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করেছেন।
-
ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে ২০ হাজার ইয়েমেনির প্রশিক্ষণ; প্রকাশ্যে কুচকাওয়াজ
ডিসেম্বর ২৫, ২০২৩ ১৫:৪৩ইয়েমেনের ২০ হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি ঘোষণা করেছেন। এ তথ্য জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা'। এসব মানুষ এরিমধ্যে যুদ্ধের জন্য সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। তারা 'আল আকসা তুফান' নামের সামরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন।
-
দখলদার সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে ইসরাইলি মন্ত্রী
ডিসেম্বর ২৫, ২০২৩ ১৫:২০গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আরো দুই সেনার মৃত্যুর কথা ঘোষণা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এ নিয়ে ২৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরাইলের স্বীকারোক্তি অনুসারে ১৫৬ জন সেনা নিহত হলো। তবে হামাস বলছে, ইসরাইলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি।
-
‘লোহিত সাগরকে সামরিকীকরণ জাহাজ চলাচলে বিপন্ন করে তুলবে’
ডিসেম্বর ২৫, ২০২৩ ১১:৪১ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে. লোহিত সাগরকে আমেরিকা যদি সামরিকীকরণের চেষ্টা চালায় এবং তাদের আগ্রাসী মনোভাব বজায় রাখে তাহলে এই অঞ্চল জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।
-
গাজা যুদ্ধের ৮ বিষয় প্রকাশে ইসরাইলি বাহিনীর নিষেধাজ্ঞা
ডিসেম্বর ২৫, ২০২৩ ১১:৩১গাজা যুদ্ধ নিয়ে আটটি বিষয়ে ইসরাইলের কোনো গণমাধ্যম খবর প্রকাশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। দ্যা ইন্টারসেপ্টর শনিবার এই তথ্য দিয়েছে।
-
চারদিনে ৫০ ইসরাইলি সেনা নিহত, গাড়ি ধ্বংস ৩৫টি
ডিসেম্বর ২৫, ২০২৩ ১০:০৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন গত চার দিনের সংঘর্ষে তাদের হাতে ৫০ জন দখলদার সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি ট্যাংকসহ অন্তত ৩৫টি সামরিক যান আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
-
ইসরাইলি সেনারা ভয়াবহ নির্যাতন চালিয়েছে: ফিলিস্তিনি বন্দিদের অভিযোগ
ডিসেম্বর ২৫, ২০২৩ ০৬:১৬অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যার মধ্যেই উপত্যকা থেকে ধরে নিয়ে যাওয়া একদল ফিলিস্তিনি বলেছেন, তাদের ওপর ইহুদিবাদী সেনারা অমানবিক নির্যাতন চালিয়েছে। এসব ফিলিস্তিনিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে দখলদার বাহিনী।