-
আমরা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার ছক এঁকেছি: হামাস
ডিসেম্বর ০৬, ২০২৩ ১৬:০৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আলী বারাকা বলেছেন, ইসরাইলের চলমান বর্বর আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধারা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার ছক এঁকেছে। তিনি বলেন, গত ৭ অক্টোবর অপারেশন আল-আকসা তুফানের সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যোদ্ধাদের ঐক্যবদ্ধ অভিযান দেখে ইসরাইলের সেনা কমান্ডাররা বিস্মিত হয়েছেন।
-
'হামাসের আত্মসমপর্ণের কথা যারা চিন্তা করছে তারা অন্য জগতে হাঁটছে'
ডিসেম্বর ০৬, ২০২৩ ১৫:০৭অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ফসফরাস বোমা দিয়ে পাশবিক হামলা এবং দক্ষিণ গাজায় প্রতিরোধ বাহিনী ও আগ্রাসী বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ- ফিলিস্তিন সম্পর্কিত সর্বশেষ খবরের মধ্যে রয়েছে।
-
লোহিত সাগরে মার্কিন উপস্থিতি বেড়েছে, তবু ইসরাইলি জাহাজে হামলা চলবে: ইয়েমেন
ডিসেম্বর ০৬, ২০২৩ ১১:৫১ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ'র রাজনৈতিক কার্যালয়ের প্রভাবশালী সদস্য আলী আল কাহুম বলেছেন, লোহিত সাগরে মার্কিন সেনা মোতায়েন সত্ত্বেও ইসরাইলি জাহাজে হামলা অব্যাহত থাকবে। ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এই কাজ করে যাবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকার।
-
হামাসের রকেট হামলা থেকে বাঁচাতে সুপ্রিম কোর্টে আবেদন
ডিসেম্বর ০৬, ২০২৩ ১১:৪২ইহুদিবাদী ইসরাইলের কেন্দ্রিয় শহর তেলআবিবের অধিবাসীরা ফিলিস্তিনী প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা থেকে প্রাণে বাঁচতে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছে। ওই আবেদনে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর রকেট মোকাবেলায় তাদের জীবন রক্ষার্থে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
-
বৈঠকে নেতানিয়াহুকে গালিগালাজ করলেন ক্ষুব্ধ ইসরাইলিরা
ডিসেম্বর ০৬, ২০২৩ ১১:০৫ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাসের হাতে ইসরাইলের যেসব ব্যক্তি বন্দি হিসেবে আটক রয়েছে তাদের এখনই মুক্ত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা। গতকাল (মঙ্গলবার) ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানান।
-
গাজায় ইসরাইলি আগ্রাসনের অবসান দাবি করলেন সৌদি যুবরাজ
ডিসেম্বর ০৬, ২০২৩ ০৯:২৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি। গতকাল (মঙ্গলবার) কাতারের রাজধানীর দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
-
বহু ইসরাইলি সেনাকে হত্যা করার ঘোষণা দিয়েছে হামাস ও ইসলামি জিহাদ
ডিসেম্বর ০৬, ২০২৩ ০৬:১৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বহু ইসরাইলি সেনাকে হত্যা করেছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগ্রেড দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটিমাত্র হামলায় ১০ ইসরাইলি সেনাকে হত্যা করার কথা ঘোষণা করেছে। এছাড়া আরো বেশ কয়েকটি হামলায় আরো বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।
-
নেতানিয়াহু ও তার যুদ্ধবাজ মন্ত্রিসভা গাজার জলাভূমিতে তলিয়ে যাচ্ছে: হামাস
ডিসেম্বর ০৬, ২০২৩ ০৬:০৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র পলিটব্যুরো সদস্য ওসামা হামদান দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ঘোষণা করেছেন।
-
গাজায় ইসরাইলের আগ্রাসনে হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো সামরিক অর্জন নেই
ডিসেম্বর ০৫, ২০২৩ ১৭:২১আল-আকসা তুফান অভিযানের ৬০ তম দিনের প্রথম প্রহরে গাজা উপত্যকার খান ইউনিস শহরের উত্তর এবং পূর্বে ইহুদিবাদী আগ্রাসী বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়ানক এবং পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়েছে বলে প্রতিরোধকামী সংগঠনগুলো জানিয়েছিল।
-
২৪ ঘণ্টায় ইসরাইলের ট্যাঙ্কসহ ২৯ সামরিক যানে আঘাত; বহু সেনা নিহত
ডিসেম্বর ০৫, ২০২৩ ১৭:১৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলের ট্যাঙ্কসহ ২৯টি সামরিক যানে আঘাত হেনেছে।