-
আমরা আত্মসমর্পণ করব না বিজয় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব: জিহাদ
নভেম্বর ২৬, ২০২৩ ০৬:২৯ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সংগঠনটি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বদ্ধপরিকর। তবে দখলদার শক্তি যদি এ চুক্তি লঙ্ঘন করে তাহলে ইসলামি জিহাদ তেল আবিবকে 'উপযুক্ত জবাব’ দেবে।
-
হামাসের সমরাস্ত্র, টানেল ব্যবস্থা ও কমান্ডাররা অক্ষত রয়েছেন: খালেদ মিশাল
নভেম্বর ২৬, ২০২৩ ০৬:২৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ৪৮ দিনের পাশবিক হামলা সত্ত্বেও সংগঠনটির সামরিক কমান্ডাররা 'অত্যন্ত ভালো অবস্থানে' রয়েছেন। হামাস আরো বলেছে, ৪৮ দিন ধরে বর্বরতা চালিয়ে তেল আবিব গাজায় তার একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।
-
দেরি করে মুক্তি পেল ১৩ ইসরাইলি বন্দি; ঘরে ফিরলেন ৩৯ ফিলিস্তিনি বন্দিও
নভেম্বর ২৬, ২০২৩ ০৬:২২ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে স্বাক্ষরিত সাময়িক যুদ্ধবিরতির শর্ত মেনে শনিবার রাতে ইসরাইলি বন্দিদের ১৩ সদস্যের দ্বিতীয় দলকে মুক্তি দিয়েছে হামাস। সেইসঙ্গে চার বিদেশি নাগরিককেও মুক্তি দেয়া হয়েছে।
-
গাজায় হাসপাতাল ধ্বংসের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম নিয়ে গেছে ইসরাইলি বাহিনী
নভেম্বর ২৫, ২০২৩ ১৭:৫০গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল কুদরা বলেছেন, দখলদার ইসরাইলি বাহিনী গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংস করে দিয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।
-
চার দিনের যুদ্ধবিরতির পর গাজায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা
নভেম্বর ২৫, ২০২৩ ১৭:১৮চারদিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজার ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। গাজার স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু প্রযুক্তিগত ও লজিস্টিক সমস্যার কারণে এই যুদ্ধবিরতি একদিনের বিলম্বে গতকাল শুক্রবার কার্যকর করা হয়েছে। #
-
ভারত মহাসাগরে ইসরাইলি মালবাহী জাহাজে হামলার পর আগুন
নভেম্বর ২৫, ২০২৩ ১৫:২৫ভারত মহাসাগরে দখলদার ইসরাইলের একটি মালবাহী জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল।
-
ঘরে ফেরা গাজাবাসীর ওপর ইসরাইলি সেনাদের গুলি; ২ জন শহীদ
নভেম্বর ২৫, ২০২৩ ১১:৫৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে উত্তরের ঘরবাড়িতে ফেরার পথে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত দুজন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
-
ইসরাইলি বন্দিদের যেভাবে বিদায় জানালেন হামাসের নারী যোদ্ধারা
নভেম্বর ২৫, ২০২৩ ১১:২৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছ থেকে গতকাল মুক্তি পেয়েছে ১৩ ইসরাইলি বন্দি। মুক্তিপ্রাপ্ত বন্দিরা গণমাধ্যমের সামনে কথা বলতে দেয়া হবে না- এই সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিল তেল আবিব। কারণ, তাতে আগের বন্দিদের মতো এরাও হামাসের প্রশংসা করতে পারে।
-
গাজায় আটকে পড়া রুশ নাগরিকদের ফিরিয়ে নেয়া হলো দেশে
নভেম্বর ২৫, ২০২৩ ০৯:৫৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের কারণে আটকা পড়া আরো ১০০ জনের বেশি রুশ নাগরিককে উদ্ধার করে রাশিয়ায় ফিরিয়ে নেয়া হয়েছে।
-
‘জানমালের ক্ষয়ক্ষতির বিনিময়ে বিজয় অর্জন করেছে ফিলিস্তিনি জনগণ’
নভেম্বর ২৫, ২০২৩ ০৬:১৪গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক পাশবিক হামলার সময় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি গাজায় বর্তমানে চলমান যুদ্ধবিরতিকে হামাসের ‘রাজনৈতিক ও সামরিক’ বিজয় বলে অভিহিত করেছেন।