ইসরাইলি বন্দিদের যেভাবে বিদায় জানালেন হামাসের নারী যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i131256-ইসরাইলি_বন্দিদের_যেভাবে_বিদায়_জানালেন_হামাসের_নারী_যোদ্ধারা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছ থেকে গতকাল মুক্তি পেয়েছে ১৩ ইসরাইলি বন্দি। মুক্তিপ্রাপ্ত বন্দিরা গণমাধ্যমের সামনে কথা বলতে দেয়া হবে না- এই সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিল তেল আবিব। কারণ, তাতে আগের বন্দিদের মতো এরাও হামাসের প্রশংসা করতে পারে।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
নভেম্বর ২৫, ২০২৩ ১১:২৬ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছ থেকে গতকাল মুক্তি পেয়েছে ১৩ ইসরাইলি বন্দি। মুক্তিপ্রাপ্ত বন্দিরা গণমাধ্যমের সামনে কথা বলতে দেয়া হবে না- এই সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিল তেল আবিব। কারণ, তাতে আগের বন্দিদের মতো এরাও হামাসের প্রশংসা করতে পারে।

কিন্তু এবার মুক্তি পাওয়ার পর মুক্তিপ্রাপ্ত বন্দিদের ছবিও প্রকাশ করতে চাচ্ছে না ইহুদিবাদী ইসরাইল। কারণ, সুস্থ সবল ও সুন্দর পোশাকে মুক্তিপ্রাপ্তদের দেখা গেলে তারা এতদিন যে অপপ্রচার চালিয়েছে তা ব্যর্থ হবে। তারা ৫০ মুক্তিপ্রাপ্ত পণবন্দির জন্য ৬টি হাসপাতাল প্রস্তুত রাখার কথা ঘোষণা করেছে আগেভাগেই।

মুক্তি পাওয়ার পর ইসরাইলি সরকার ছবি প্রকাশ না করলেও বলেছে, মুক্তিপ্রাপ্তরা সুস্থ আছে। এমনকি ক্যান্সার আক্রান্ত এক রোগী যার কিনা প্রতিমুহূর্তে ডাক্তারের তত্ত্বাবধানে প্রচুর ওষুধ সেবন করতে হয় তার শরীরও ভালো আছে।

বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাসের নারী যোদ্ধারা গতকাল তাদেরকে রেডক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছেন। এ সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিও দেখা গেছে হামাসের নারী যোদ্ধারা বন্দিদের প্রতি অত্যন্ত আন্তরিক আচরণ করছেন। এসময় বন্দিরাও হাত নেড়ে বিদায় নেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫