-
সৌদি আরবের সঙ্গে যুদ্ধ অবসানের আশা করছে ইয়েমেনের আনসারুল্লাহ
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১০:৩৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন আশাবাদ ব্যক্ত করে বলেছে, সৌদি আরবের সঙ্গে যে আলোচনা চলছে তাতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে।
-
পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা: ৪ ফিলিস্তিনির শাহাদাত
সেপ্টেম্বর ২০, ২০২৩ ০৫:৫৪ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় আলাদা হামলা চালিয়ে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে তিন ফিলিস্তিনি পশ্চিম তীরে এবং একজন গাজা উপত্যকায় শহীদ হন।
-
তুরস্কের বিরুদ্ধে ইরাকি প্রেসিডেন্টের কঠোর বিবৃতি
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১৫:০৫ইরাকের সুলায়মানিয়ার আরাবাত বিমানবন্দরে সাম্প্রতিক তুর্কি হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরাক। ওই হামলার প্রতিক্রিয়ায় ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে।
-
চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ০৫:৩৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন সফরে যাবেন এবং এ বিষয়ে প্রস্তুতি চলছে। সফরের সময় তিনি চীন সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে বৈঠক করবেন।
-
সাবরা-শাতিলা গণহত্যার কলঙ্ক কখনো মুছে যাবে না: নাসের কানয়ানি
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ০৯:৩৭সাবরা ও শাতিলা হত্যাকাণ্ডের বার্ষিকী আজ। বর্বরতার ইতিহাসে এক জঘণ্যতম উদাহরণ সাবরা ও শাতিলা হত্যাকাণ্ড। দখলদার ইসরাইল ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিনি শরণার্থী শিবির সাবরা ও শাতিলায় নৃশংসতম পাশবিকতা চালায়। ৩ দিন ধরে তারা ওই বর্বরতা চালিয়েছিল। বর্ণবাদী সন্ত্রাসী যন্ত্র ইসরাইলের ওই পরিকল্পিত অপরাধকে পশ্চিমারা বিশেষ করে আমেরিকা নির্লজ্জ সমর্থন করেছিল।
-
নাবলুসে ইসরাইলি হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি আহত
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৬:৪১অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ নাবলুসে ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় আজ (শনিবার) ভোরে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।
-
ইরান সীমান্ত থেকে কুর্দি সন্ত্রাসীদের তাড়িয়ে দিল ইরাকি বাহিনী
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৫:৪৯ইরাকের সীমান্ত রক্ষী বাহিনী ইরান-সংলগ্ন ইরাকি কুর্দিস্তানের একটি সীমান্ত অঞ্চল থেকে সন্ত্রাসী কুর্দি গেরিলাদের তাড়িয়ে দিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে নিয়েছে।
-
সৌদি আমন্ত্রণে ইয়েমেনের প্রতিনিধি দল যাচ্ছে রিয়াদে: এবারের সংলাপ খুবই গুরুত্বপূর্ণ
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১২:১১সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ২০২১ সালের মার্চের সমঝোতার ভিত্তিতে বৈঠক ও আলোচনা সম্পন্ন করার জন্য ইয়েমেনের একটি প্রতিনিধি দলকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছে।
-
সংঘাত নিরসনে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে: ইয়েমেনের আনসারুল্লাহ
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৫:৫৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ'র সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মুহাম্মাদ আলী আল হুথি বলেছেন, সংঘাতের মূল প্রতিপক্ষ হচ্ছে সৌদি আরব এবং দেশটির সঙ্গে এখন আলোচনা চলছে।
-
আতঙ্কে ইসরাইল; পূর্ব গাজায় বিস্ফোরণ, ড্রোন হামলা
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৫:৫৭ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিবরণ এখনো জানা যায়নি।