-
আল কুদসে সংঘটিত হতে পারে ইন্তিফাদা: উদ্বিগ্ন ইসরাইলি গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকরা
জানুয়ারি ৩০, ২০২৩ ১৫:০৮সোমবার সকালে সংবাদ সূত্র জানিয়েছে যে অধিকৃত জেরুজালেম আল কুদসে ইহুদিবাদী ইসরাইলি সৈন্য এবং ফিলিস্তিনি যুবকদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে।
-
চলতি জানুয়ারি মাসে পশ্চিম তীরে ৩৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে
জানুয়ারি ৩০, ২০২৩ ১৩:০৬ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে: চলতি জানুয়ারি মাস পশ্চিম তীরে ৩৫ ফিলিস্তিনি শহীদ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই মাস সবচেয়ে বেশি শহীদের রক্তক্ষয়ী মাস।
-
পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা
জানুয়ারি ২৯, ২০২৩ ১৬:৩১অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে বর্বর ইহুদিবাদী ইসরাইলি সেনারা। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার রাতে কারাম আলী আহমাদ সালমান নামে ১৮ বছর বয়সী ওই তরুণকে অবৈধ কেদুমিম ইহুদি বসতির কাছে সশস্ত্র অবস্থায় দেখে গুলি করে হত্যা করা হয়।
-
ইহুদিবাদী বসতিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছে ইসরাইল
জানুয়ারি ২৯, ২০২৩ ১৫:৫৬ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে,পশ্চিম তীরে অবস্থিত ইহুদিবাদী বসতিগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের মন্ত্রীসভা। অধিকৃত কুদসে সশস্ত্র অভিযানের প্রতিক্রিয়ায় ইসরাইলের রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেয়।
-
নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে আবারো বিশাল বিক্ষোভ
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:১৩ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ তেল আবিবে নতুন করে বিক্ষোভ করেছে। নেতানিয়াহুর সরকার ইসরাইলের বিচার বিভাগের সংস্কারের জন্য যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
-
ইহুদি সিনাগগে অভিযানের প্রশংসা করল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো
জানুয়ারি ২৮, ২০২৩ ১২:৫৬অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে একটি ইহুদি শিনাগগে গতকাল (শুক্রবার) রাতে ফিলিস্তিনি তরুণ যে বন্দুক হামলা চালিয়েছে তার প্রশংসা করেছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধ সংগঠন। তারা বলেছে, জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা যে গণহত্যা চালিয়েছে, ইহুদিদের সিনাগগে বন্দুক হামলা সরাসরি তারই প্রতিশোধ।
-
পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ৭ ইসরাইলি নিহত
জানুয়ারি ২৮, ২০২৩ ০৬:৫৯অধিকৃত জেরুজালেম আল-কুদস শহরের একটি সিনাগগের বাইরে একজন ফিলিস্তিনি বন্দুকধারী গুলি করে সাত ইসরাইলি অভিবাসীকে হত্যা করেছেন। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চালানো ওই হামলায় আরো বহু ইহুদিবাদী আহত হয়েছে।
-
গাজায় বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরাইল, জবাবে রকেট হামলা হামাসের
জানুয়ারি ২৭, ২০২৩ ১৪:৪৯ইহুদিবাদী ইসরাইলের সেনারা এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল (বৃহস্পতিবার) দিনের প্রথম ভাগে গণহত্যা চালানোর পর গাজা উপত্যকায় এই বিমান হামলা চালায়।
-
ইরাকের কুরমুর গ্যাস ক্ষেত্রে আবারও রকেট হামলা; তুরস্কের গোয়েন্দা বাহিনীকে সন্দেহ
জানুয়ারি ২৭, ২০২৩ ১৩:৪৮ইরাকের সোলাইমানিয়া প্রদেশের কুরমুর গ্যাস ক্ষেত্রে আবারও হামলা হয়েছে। গ্যাস ক্ষেত্রে অন্তত দু'টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
-
হাজারো মানুষের শোক মিছিল, প্রতিশোধ নেবে হামাস ও ইসলামি জিহাদ
জানুয়ারি ২৭, ২০২৩ ০৭:০১অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল (বৃহস্পতিবার) ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গণহত্যায় শহীদ ফিলিস্তিনিদের দাফন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। গতকালের আগ্রাসনে তাৎক্ষণিকভাবে নয় ফিলিস্তিনি শহীদ এবং অন্তত ২০ জন আহত হন। পরে আরো এক ফিলিস্তিনি মারা যান বলে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো খবর দিয়েছে।