-
নিপীড়িত ফিলিস্তিনি স্বর শিরিনের নামে গাজায় চত্বরের নামকরণ
জুন ০৭, ২০২২ ১২:১৫ইসরাইলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ'র নামে গাজায় একটি চত্বরের নামকরণ করা হয়েছে। গাজা উপত্যকার খান ইউনুসের সিটি কাউন্সিল এই চত্বরের নামকরণ করেছে।
-
ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করল সিরিয়ার সামরিক বাহিনী
জুন ০৭, ২০২২ ১২:০৯ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সামরিক বাহিনী তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রায় সমস্ত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। ফলে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
-
লেবানন সরকার নিশ্চিত করলে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত হিজবুল্লাহ
জুন ০৭, ২০২২ ০৭:৪৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যদি তার দেশের সরকার নিশ্চিত করে যে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের সমুদ্র অধিকার লঙ্ঘন করছে তাহলে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে।
-
কুয়েতের সুপার স্টোর থেকে সরিয়ে ফেলা হলো ভারতীয় পণ্য
জুন ০৬, ২০২২ ১৫:৩৭কুয়েতের বিভিন্ন সুপার স্টোর ও শপিং মল থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হচ্ছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের মুখপাত্র নুপুর শর্মা মহানবী (স) এর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয়ার প্রতিবাদে কুয়েত এই ব্যবস্থা নিয়েছে।
-
ইয়েমেনমুখী আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করেছে সৌদি জোট
জুন ০৬, ২০২২ ১১:০০ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, তেলবাহী একটি জাহাজকে হুদাইদা বন্দরে ভিড়তে দেয়ার অনুমতি দেয়নি সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং আরব জোটের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে সৌদি আরবের এই পদক্ষেপ তার সুস্পষ্ট লঙ্ঘন।
-
দায়েশের ১৪ সন্ত্রাসীকে জীবিত ধরেছে ইরাক
জুন ০৬, ২০২২ ০৯:০৬উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ১৪ সদস্যকে জীবিত অবস্থায় আটক করেছে ইরাকের নিরাপত্তাবাহিনী।
-
প্রতিরোধ সংগ্রামই ফিলিস্তিন মুক্তির একমাত্র পথ: নাকাসা দিবসে হামাস
জুন ০৫, ২০২২ ১৪:২০ফিলিস্তিনি ভূখণ্ড মুক্তি এবং অধিকার আদায়ের জন্য সর্বত্র প্রতিরোধ সংগ্রাম জোরদারের আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আরব দেশগুলোর বিরুদ্ধে দখলদার ইসরাইলের ৬ দিনের যুদ্ধ শুরুর বার্ষিকী বা আল-নাকাসা উপলক্ষে আজ (রোববার) এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।
-
সিরিয়ায় তুর্কি সামরিক আগ্রাসনের নিন্দা জানাল দামেস্ক
জুন ০৫, ২০২২ ০৬:৩২সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর হামলার হুমকি ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কিয়ের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, “তুর্কি সরকারের আগ্রাসন ও আগ্রাসনের হুমকি আন্তর্জাতিক আইন এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।”
-
একমাত্র ইরান ফিলিস্তিনি জনগণের পাশে অবিচল রয়েছে: নাখালা
জুন ০৫, ২০২২ ০৬:১৯ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ আন-নাখালা বলেছেন, ইমাম খোমেনীর (রহ.) নেতৃত্বাধীন ইরানের ইসলামি বিপ্লব বিশ্বব্যাপী মুসলমানদের মনে আশা জাগিয়েছিল। এছাড়া, তার প্রতিষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্র ইরানই একমাত্র দেশ যেটি ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তাদের পাশে অবিচল রয়েছে।
-
ইসরাইল নজিরবিহীন সংকটে ও পতনের মুখে রয়েছে: বেনেত
জুন ০৪, ২০২২ ১৩:৫৯ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইসরাইল নজিরবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে।