-
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে হামলা; ১০ পুলিশ নিহত
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১২:৪২পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছে।
-
ইয়েমেনের হুদায়দা ও সাদা প্রদেশে আবার ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসন
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ০৭:০০ইয়েমেনের বিরুদ্ধে আবার আগ্রাসন চালিয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ব্রিটেন। রোববার রাতে ইয়েমেনের হুদায়দা ও সা’দা প্রদেশের বেশ কিছু অবস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইঙ্গো-মার্কিন বাহিনী।
-
ইসরাইলকে সামরিক সহায়তা দিতে ১৭৬০ কোটি ডলার বরাদ্দের সুপারিশ
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৬:৩৯ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি তেল আবিবকে এক হাজার ৭৬০ কোটি ডলার বরাদ্দ দেয়ার প্রস্তাব করেছে। বিপুল অংকের এই অর্থ দিয়ে ইসরাইলের জন্য অস্ত্র এবং গোলাবারুদ কেনা হবে।
-
ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটিশ অর্থনীতি
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৭:২২লোহিত সাগরে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে ইউরোপের মধ্যে ব্রিটিশ অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত এস অ্যান্ড পি গ্লোবাল পিএমআই পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে।
-
সেনাপ্রধানকে বরখাস্তের পরিকল্পনা; বিরোধিতা করেনি হোয়াইট হাউজ
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৩:৫২ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনার কথা হোয়াইট হাউসকে জানিয়েছে কিয়েভ সরকার। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থার রয়টার্স জানিয়েছে, ইউক্রেন সরকারের এই সিদ্ধান্তের কথা জেনে আমেরিকা কোনো পক্ষ নেয়নি বরং তারা এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে।
-
নিন্দা জানালেন ইউরোপ-আমেরিকার ৮০০ কর্মকর্তা
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১০:৫৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার নিন্দা জানিয়েছেন ইউরোপ এবং আমেরিকার ৮০০’র বেশি সরকারি কর্মকর্তা। গাজার বেসামরিক ও অসহায় মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ অকুণ্ঠ সমর্থন দেয়ায় এই নিন্দা জানালেন এসব কর্মকর্তা।
-
ইরাক ও সিরিয়ায় ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে আমেরিকা
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ০৫:৫৭ইরাক ও সিরিয়ায় ‘প্রতিশোধমূলক হামলা’ শুরু করার খবর দিয়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাদের ভাষায় জর্দানে মোতায়েন মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলায় জড়িতদের বিরুদ্ধে এ হামলা চালানো হচ্ছে।
-
রাখাইনের রাজধানীতে কারফিউ জারি করল জান্তা সরকার
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৪:৪২মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে কারফিউ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ থাকবে।
-
ইসরাইলি ভয়াবহ আগ্রাসনে গাজা বসবাসের অযোগ্য: জাতিসংঘ
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১১:৫২ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, ধ্বংসযজ্ঞের মাত্রা এতটা বেশে যে এই উপত্যকাকে আবার বাসযোগ্য করতে হাজার হাজার কোটি ডলার অর্থ এবং কয়েক দশক সময় লাগবে।
-
মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থা ব্যবহার করে রুশ বিমান ভূপাতিত করা হয়েছে
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১১:৪৫রাশিয়া বলেছে, গত সপ্তাহে ইউক্রেন সীমান্তে রাশিয়ার যে সামরিক পরিবহণ বিমানটি ভূপাতিত হয়েছে সেটিকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে গুলি করা হয়েছিল বলে মস্কোর হাতে প্রমাণ এসেছে। গত ২৪ জানুয়ারি রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে ইল-৭৬ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়ে এর ৭৪ আরোহীর সবাই নিহত হন।