-
রুশ-বিরোধী নিষেধাজ্ঞার জন্য ইউরোপীয় ইউনিয়নকে উপহাস করছে সারা বিশ্ব
আগস্ট ২৭, ২০২৩ ১০:২৮হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনকে সমর্থনের মধ্যদিয়ে ইউরোপ নিজেকে ধ্বংস করছে এবং রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বিশ্ব অঙ্গনে উপহাস সৃষ্টি করেছে। পিটার সিজার্তো বলেন, তার সরকার বিশ্বাস করে অবশ্যই এই মুহূর্তে ইউক্রেন সংকটের অবসান হওয়া উচিত।
-
আমেরিকার ফ্লোরিডায় বর্ণবাদী হামলা, নিহত ৩
আগস্ট ২৭, ২০২৩ ১০:২৪আমেরিকার ফ্রোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে বর্ণবাদী হামলায় তিন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হয়েছে। স্থানীয় শেরিফ জানিয়েছেন, একজন শ্বেতাঙ্গ ব্যক্তি জ্যাকসনভিলের একটি ডলার স্টোরে সুনির্দিষ্টভাবে ওই তিন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়।
-
গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী তহবিল নেয়ার জন্য বিচারের মুখে সারকোজি
আগস্ট ২৬, ২০২৩ ১৫:৩২ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি লিবিয়ার সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে তহবিল গ্রহণের অভিযোগে বিচারের মুখে পড়েছেন। আগামী বছরের ৭ মার্চ এ ব্যাপারে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। আর ২০২৫ সালের ৬ জানুয়ারি থেকে ওই বছরের ১০ এপ্রিলের মধ্যে সারকোজির বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে।
-
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আলোচনা, আমেরিকার সাথে রাশিয়া ও চীনের ব্যাপক বিতণ্ডা
আগস্ট ২৬, ২০২৩ ১৫:২৮উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মিলিত ব্যবস্থার বিষয়ে বাধা সৃষ্টি করার জন্য রাশিয়া এবং চীনকে অভিযুক্ত করেছে আমেরিকা। গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই অভিযোগ আনেন মার্কিন স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ড।
-
যৌথ মহড়া চালাবে চীন এবং পাকিস্তানের বিমান বাহিনী
আগস্ট ২৬, ২০২৩ ১৩:৪৬চীন এবং পাকিস্তানের বিমান বাহিনী যৌথ মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
-
‘ক্রেমলিনের নির্দেশে রাশিয়া প্রিগোজিনকে হত্যা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা’
আগস্ট ২৬, ২০২৩ ১২:৩৮রাশিয়ার প্রাইভেট সামরিক কোম্পানি ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে ক্রেমলিনের নির্দেশে হত্যা করা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে গুজব ছড়িয়েছে তাকে সম্পূর্ণভাবে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে মস্কো।
-
পশ্চিমা দেশগুলোর ব্রিকস জোটে যোগ দেয়ার কোনো সুযোগ নেই
আগস্ট ২৬, ২০২৩ ১০:০৫পশ্চিমা দেশগুলো যতক্ষণ পর্যন্ত রাশিয়া-বিরোধী নীতি অনুসরণ অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত তাদের ব্রিকস জোটে যোগ দেয়ার সুযোগ নেই। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল (শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন।
-
২০২৪ সালে ইউক্রেনে সামরিক সহায়তা কমাতে পারে আমেরিকা
আগস্ট ২৬, ২০২৩ ০৯:৪৬২০২৪ সালে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দেবে বলে খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনকে অব্যাহতভাবে সমর্থন দেয়ার ঘটনায় মার্কিন রাজনীতিবিদদের মধ্যে মতভেদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।
-
‘ব্রিকসে সদস্যপদ লাভের মধ্যদিয়ে ইরানের রাজনৈতিক শক্তি বাড়বে’
আগস্ট ২৬, ২০২৩ ০৯:৪১ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ব্রিকস জোটের সদস্যপদ লাভের মধ্যদিয়ে তার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি আরো বেড়ে যাবে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে ব্রিকসের ১৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল (শুক্রবার) দেশে ফিরে সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট রায়িসি এসব কথা বলেন।
-
‘ফরাসি সেনারা দেশ না ছাড়লে সামরিক ঘাঁটিতে হামলা হবে’
আগস্ট ২৬, ২০২৩ ০৯:২০নাইজারের রাজধানী নিয়ামিতে হাজার হাজার মানুষ ফরাসি সেনাদের আফ্রিকার দেশটি ছেড়ে চলে যাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেছেন, যদি ফরাসি সেনারা এক সপ্তাহের মধ্যে নাইজার ছেড়ে চলে না যায় তাহলে তাদের ঘাঁটিতে হামলা চালানো হবে।