-
ইরানের সঙ্গে বিমানের ফ্লাইট চালু করল ভেনিজুয়েলা
আগস্ট ০১, ২০২২ ০৭:৪৭ভেনিজুয়েলার জাতীয় বিমান পরিবহন সংস্থা কনভিয়াসা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করেছে। এর আওতায় প্রতি সপ্তাহে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস থেকে ইরানের রাজধানী তেহরানে বিমানের ফ্লাইট চলাচল করবে।
-
আমেরিকাকে সরাসরি রাশিয়ার ‘প্রধান হুমকি’ বলে ঘোষণা দিল মস্কো
আগস্ট ০১, ২০২২ ০৪:৩৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নৌবাহিনীর জন্য এমন একটি ডকট্রিনে স্বাক্ষর করেছেন যেখানে আমেরিকাকে সরাসরি রাশিয়ার ‘প্রধান হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই ডকট্রিনে আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে।
-
ব্রিটিশ যুবরাজ লাদেন পরিবারের কাছ থেকে ১০ লাখ পাউন্ড নিয়েছেন
জুলাই ৩১, ২০২২ ১৬:৩০ব্রিটিশ যুবরাজ চার্লস সৌদি আরবের লাদেন পরিবারের কাছ থেকে ১০ লাখ পাউন্ড বা ১১ লাখ ৯০ হাজার ডলার অনুদান হিসেবে গ্রহণ করেছেন। ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা এ খবর।
-
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র: পুতিন
জুলাই ৩১, ২০২২ ১৬:১৩আগামী কয়েকমাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
পেলোসির এশিয়া সফর শুরু; তাইওয়ানের কথা উল্লেখ নেই
জুলাই ৩১, ২০২২ ১৬:০৪মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়া সফর শুরু করেছেন বলে তার কার্যালয় থেকে আজ (রোববার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে তিনি তাইওয়ান সফর করবেন কিনা সে ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ করা হয় নি।
-
বেইজিংয়ের কঠোর জবাবের ভয়ে তাইওয়ান ইস্যুতে আবারও পিছু হটলো ওয়াশিংটন
জুলাই ৩১, ২০২২ ১৫:১৪অবশেষে তাইওয়ানে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফর নিয়ে সৃষ্ট বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে দৃশ্যত ওই সফরের কর্মসূচি বাদ দিয়েছেন পেলোসি।
-
ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ
জুলাই ৩১, ২০২২ ১৫:০১আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষ হয়েছে। ইরানের সীমান্তরক্ষী বাহিনী সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেছে, এতে তাদের কোনো সদস্য হতাহত হয়নি।
-
যুক্তরাষ্ট্রে বন্যায় ২৫ জনের মৃত্যু; জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা
জুলাই ৩১, ২০২২ ১৪:৩৫মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ৪ শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অঙ্গরাজ্যের অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।
-
তদন্ত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া
জুলাই ৩১, ২০২২ ১০:৫০রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্কের ওলেনিভকা শহরে একটি কারাগারে হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ এবং রেডক্রসের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে মস্কো। ওই কারাগারে হামলার জন্য রাশিয়া এবং ইউক্রেন পরস্পরকে দায়ী করছে।
-
উড্ডয়ন নিষিদ্ধের কবলে আমেরিকার কয়েকশ যুদ্ধবিমান
জুলাই ৩১, ২০২২ ১০:০৮মার্কিন বিমান বাহিনী এবং নৌ বাহিনীর কয়েকশ যুদ্ধবিমানকে উড্ডয়ন নিষিদ্ধের আওতায় আনা হয়েছে। এসব বিমানে পাইলট এজেক্ট করার সিস্টেমে ত্রুটি ধরা পড়া পর এই ব্যবস্থা নেয়া হয়েছে।