-
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে নিল রাশিয়ার সেনারা
জুলাই ২৮, ২০২২ ১৪:২৪ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা জানিয়েছেন যে, দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে পড়েছে। এর আগে রাশিয়ার সেনারা বলেছিল যে, সম্পূর্ণ অক্ষত অবস্থায় ওই বিদ্যুৎ কেন্দ্র তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এরপর ইউক্রেনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলো।
-
বাইডেনের মানসিক স্বাস্থ্য পরীক্ষার দাবিতে ৫৪ কংগ্রেসম্যানের চিঠি
জুলাই ২৮, ২০২২ ১৩:৪৬মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংসদ- কংগ্রেসের ৫৪ জন সদস্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে ফলাফল প্রকাশের আহ্বান জানিয়েছেন।
-
রাশিয়ার সাথে বন্দী বিনিময় চুক্তির প্রস্তাব দিয়েছে আমেরিকা
জুলাই ২৮, ২০২২ ১১:০৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বন্দি বিনিময় চুক্তি করার জন্য আমেরিকা রাশিয়াকে বাস্তবভিত্তিক প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, এই চুক্তির আওতায় আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার এবং পল হোয়েলানকে রাশিয়া মুক্তি দেবে। এর বিপরীতে আমেরিকা রুশ অস্ত্র ঠিকাদার ভিক্টর বাউটকে ছেড়ে দেবে।
-
নিজস্ব মহাকাশ স্টেশন গড়বে রাশিয়া
জুলাই ২৮, ২০২২ ০৯:৫৫রাশিয়া ঘোষণা করেছে, ২০২৪ সালের শেষের দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে গিয়ে তারা নিজেরাই মহাকাশ স্টেশন গড়ে তুলবে। এতদিন আমেরিকা এবং রাশিয়া অংশীদারিত্বের ভিত্তিতে মহাকাশ স্টেশন ব্যবহার করে আসছিল।
-
আগ্রাসীদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত উত্তর কোরিয়া: কিম জং
জুলাই ২৮, ২০২২ ০৯:১৩উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সাথে যেকোন সামরিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কোরিয়া দ্বীপে যখন নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে তখন কিম জং এই হুঁশিয়ারি দিলেন।
-
পেলোসি তাইওয়ান সফর করলে তার দায়ভার আমেরিকাকে বহন করতে হবে
জুলাই ২৮, ২০২২ ০৮:৩৬চীন আমেরিকাকে আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যদি তাইওয়ান সফর করেন তাহলে তার পরিণতি এবং দায়ভার আমেরিকাকে বহন করতে হবে। আমেরিকা এবং চীনের মধ্যে যখন চরম পর্যায়ের উত্তেজনা বিরাজ করছে এবং এ নিয়ে দুই দেশের প্রেসিডেন্ট টেলিফোন সংলাপ করতে যাচ্ছেন তার আগ মুহূর্তে বেইজিং এই হুঁশিয়ারি উচ্চারণ করল।
-
কিয়েভ রাশিয়ার অংশ, একে মুক্ত করতে হবে: দোনেৎস্ক
জুলাই ২৮, ২০২২ ০৩:১৫ইউক্রেনের স্বশাসিত অঞ্চল দোনেৎস্কের প্রেসিডেন্ট দেনিস ভ্লাদিমিরভিচ পুশিলিন বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ার অংশ এবং এগুলোকে মুক্ত করে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে হবে। তিনি বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে লিখেছেন, কিয়েভ, খারকিভ ও ওদেসার মতো ‘রুশ শহরগুলো’ মুক্ত করার সময় এসেছে।
-
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ম্যানিলাও
জুলাই ২৭, ২০২২ ১৩:১২শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের লুজান দ্বীপ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আজ বুধবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের একটি প্রদেশে একটি হাসপাতাল ও একাধিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলায়ও।
-
জাতিসংঘ-বিরোধী বিক্ষোভ; শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত
জুলাই ২৭, ২০২২ ১২:১৩গণতান্ত্রিক কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে জাতিসংঘ-বিরোধী বিক্ষোভের সময় বড় রকমের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এরমধ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য রয়েছে। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সদস্যদের ওপর হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।
-
ইউরোপীয় ইউনিয়নের গ্যাস পরিকল্পনা অর্থহীন, অবাস্তবায়নযোগ্য: হাঙ্গেরি
জুলাই ২৭, ২০২২ ০৮:৩০গ্যাসের ব্যবহার কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাখ্যান করেছে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো গতকাল (মঙ্গলবার) বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত অন্যায়, অর্থহীন, অবাস্তবায়নযোগ্য এবং ক্ষতিকর প্রস্তাব।