-
ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে আমেরিকা অস্ত্র দিচ্ছে: রাশিয়া
জুলাই ০৯, ২০২২ ১২:৫৪রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধ যতটা সম্ভব দীর্ঘায়িত করার লক্ষ্য ঠিক করেছে আমেরিকা এবং এজন্যই পেন্টাগন কিয়েভকে আরো চার ইউনিট HIMARS ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। আমেরিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে একথা বলা হয়েছে।
-
‘বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়েছেন’
জুলাই ০৯, ২০২২ ১০:৪৯শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে রাজধানী কলম্বো ছেড়ে পালিয়েছেন। দেশটির বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনগণ গোটাবায়ার পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করার পর তিনি সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
-
‘কে-৩২৯ এ যুক্ত করা যাবে পজিডন পরমাণু টর্পেডো’
জুলাই ০৯, ২০২২ ০৯:৪৮বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাবমেরিন ‘কে-৩২৯ বেলগোরোদ’কে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল (শুক্রবার) সেভারোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
-
জাতিসংঘে একই প্রস্তাবে পাল্টাপাল্টি ভেটো দিল আমেরিকা ও রাশিয়া
জুলাই ০৯, ২০২২ ০৩:২৭দামেস্ককে পাশ কাটিয়ে তুরস্কের মাধ্যমে সিরিয়ায় ত্রাণ পাঠানোর কার্যক্রমের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আনীত ওই প্রস্তাবের খসড়ায় বলা হয়েছিল, সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ পাঠানোর কার্যক্রম এক বছরের জন্য বাড়ানো হোক।
-
যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে চায় পশ্চিমারা, চেষ্টা করে দেখুক: পুতিন
জুলাই ০৮, ২০২২ ১৬:৪১যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করে দেখানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সাহস থাকলে পশ্চিমা বিশ্বকে এ ব্যাপারে চেষ্টা চালিয়ে দেখতে বলেছেন তিনি।
-
পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ধর্মীয় নেতাদের সাক্ষাত: মহররমে নিরাপত্তা দেয়ার আহ্বান
জুলাই ০৮, ২০২২ ১০:৫৩আসন্ন শোকাবহ মহররম পালন উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলমানদের নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান সরকার।
-
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে মারা গেছেন
জুলাই ০৮, ২০২২ ০৫:৪৬দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির জাতীয় সম্প্রচারসংস্থা এনএইচকে এই তথ্য নিশ্চিত করেছে।
-
মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে ইসরাইল: হিব্রু পত্রিকা
জুলাই ০৮, ২০২২ ০০:১২মানবাধিকার সংগঠনগুলোর হুঁশিয়ারি উপেক্ষা করে মিয়ানমারের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। মিয়ানমার সরকার দেশটির মুসলমানদের বিরুদ্ধে চালানো দমন অভিযানে এসব অস্ত্র ব্যবহার করেছে। তেল আবিব থেকে হিব্রু ভাষায় প্রকাশিত দৈনিক ইয়াদিউত আহারোনত বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
-
বরিস জনসনের পদত্যাগে রাশিয়ার প্রতিক্রিয়া: ‘বেকুব ক্লাউনের বিদায়’
জুলাই ০৮, ২০২২ ০০:০৬চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর আনন্দ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির নেতারা বরিস জনসনকে 'বেকুব ক্লাউন' হিসেবে উল্লেখ করেছেন। সেইসঙ্গে তারা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেয়ার জন্য তিনি তার উপযুক্ত পুরস্কার পেয়েছেন।
-
অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
জুলাই ০৭, ২০২২ ২৩:৫৮ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার মন্ত্রী ও এমপিদের সমর্থন হারানোর পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দলের ভেতর থেকে তীব্র চাপ এবং বিদ্রোহের মুখে বরিস জনসন পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও প্রধানমন্ত্রীর পদ তিনি এখনই ছাড়ছেন না। গ্রীষ্ম মৌসুমের মধ্যে তার পদে কে অভিষিক্ত হবেন তা নির্ধারিত না হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।