-
রাশিয়ার ওপর ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে একমত নয় ইইউ
মে ১৭, ২০২২ ১৫:২৮ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন: রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞার আরোপের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়। গতকাল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
-
ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে: ভিক্টর অরবান
মে ১৭, ২০২২ ১৪:১৮হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ব্রাসেলসভিত্তিক ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে। তিনি নিজের দেশকে পশ্চিমা আত্মঘাতী তৎপরতা থেকে দূরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
-
মারিওপলে আত্মসমর্পণ করেছে ইউক্রেনের সেনারা
মে ১৭, ২০২২ ১২:৪৪মারিওপল শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় যে সমস্ত সেনা রাশিয়ার বাহিনীর হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েছে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল (সোমবার) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
-
রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
মে ১৭, ২০২২ ১২:১২সফলভাবে একটি হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বিমান বাহিনী সোমবার বলেছে, তাদের এই অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত ছুটতে পারে।
-
তাজিকিস্তানে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করল ইরান
মে ১৭, ২০২২ ১০:৩৫তাজিকিস্তানে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করেছে ইরান। এই কারখানায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন 'আবাবিল টু' নির্মাণ করা হবে।
-
রুশ সীমান্তের কাছে ন্যাটো জোটের মহড়া শুরু
মে ১৭, ২০২২ ০৯:৩৮রাশিয়া সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া শুরু হয়েছে। গতকাল (সোমবার) থেকে এস্তোনিয়ার ভূখণ্ডে শুরু হওয়া এই মহড়ায় আমেরিকা, ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে।
-
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি আটকে দেবেন এরদোগান
মে ১৭, ২০২২ ০৩:১২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করবেন। তিনি আরো বলেছেন, ন্যাটোভুক্ত দেশ তুরস্ককে এ বিষয়ে রাজি করানোর জন্য ওই দুই দেশে আঙ্কারায় যেন কোনো প্রতিনিধি না পাঠায়।
-
ফিনল্যান্ড-সুইডেনে সমর-শক্তি বাড়ানো হলে জবাব: পুতিনের হুঁশিয়ারি
মে ১৭, ২০২২ ০১:৪২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দিলে তার দেশের নিরাপত্তা সরাসরি হুমকিগ্রস্ত হবে না। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট যদি ওই দুই নরডিক দেশে সামরিক অবকাঠামো শক্তিশালী করতে চায় তাহলে মস্কো তার জবাব দেবে।
-
রিয়াবকভ বললেন ‘চেয়ে চেয়ে দেখবে না রাশিয়া’
মে ১৬, ২০২২ ১৪:৩৯রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, সুইডেন এবং ফিনল্যান্ড যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেয় তাহলে রাশিয়া তা চেয়ে চেয়ে দেখবে না। এই ঘটনায় সামরিক উত্তেজনা বাড়বে এবং রাশিয়া নিশ্চিতভাবে এর জবাব দেবে।
-
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারে নি ইইউ
মে ১৬, ২০২২ ১৪:০৬ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হতে পারে নি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ তথ্য জানিয়েছেন।