-
পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন পোড়ালো ডেনমার্কের চরমপন্থী নেতা
এপ্রিল ১৭, ২০২২ ১১:০৭ডেনমার্কের উগ্র চরমপন্থী স্টার্ম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান পুলিশের সহযোগিতায় পবিত্র কুরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করেছে।
-
পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া
এপ্রিল ১৭, ২০২২ ১০:৩৯ইউক্রেনের ওডেসা বন্দরের পাশে পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনোশেনকভ শনিবার এই তথ্য জানান।
-
নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করলেন উত্তর কোরিয়ার নেতা
এপ্রিল ১৭, ২০২২ ০৯:৫৫উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নতুন করে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিং জং উনের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশটি নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো।
-
যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের ২৩,৩৬৭ সেনা নিহত হয়েছে
এপ্রিল ১৭, ২০২২ ০৮:০৯রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে এবং এ পর্যন্ত তাদের ২৩ হাজার ৩৬৭ সেনা এবং ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। গতকাল (শনিবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
-
ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের সময়সীমা বেধে দিয়েছে রাশিয়া
এপ্রিল ১৭, ২০২২ ০৭:১৬মারিওপল শহরে ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যদি ইউক্রেনের সেনারা এখনো মারিওপল শহরে যুদ্ধ করতে থাকে তাহলে তাদেরকে আজ (রোববার) মস্কো সময় সকাল ৬টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে। তা নাহলে তাদের জীবন বিপন্ন হবে।
-
পাকিস্তানি রাষ্ট্রদূত মনসুর খানকে তলব করলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৭, ২০২২ ০২:৫৫আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদ জানাতে কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (শনিবার) পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খানকে তলব করে তার সঙ্গে কথা বলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও উপ প্রতিরক্ষামন্ত্রী শিরিন আখুন্দ।
-
রাশিয়া থেকে গ্যাস কিনতে না পারলে ফ্রান্সকে আমেরিকার ক্ষতিপূরণ দেয়া উচিত
এপ্রিল ১৬, ২০২২ ১৬:৫৩ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী কট্টর ডানপন্থী নেত্রী ম্যারি লি পেন বলেছে, মার্কিন চাপের কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়া থেকে যদি জ্বালানি আমদানি নিষিদ্ধ করতে বাধ্য হয় তাহলে এর জন্য যে ক্ষতি হবে তার পূরণ করা উচিত আমেরিকার।
-
ইউক্রেনের ট্যাংক তৈরি কারখানা ধ্বংস করল রাশিয়া
এপ্রিল ১৬, ২০২২ ১৬:১৭ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ট্যাংক তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়ার সামরিক বাহিনী। আজ (শনিবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ এ তথ্য জানিয়েছেন।
-
পাল্টা নিষেধাজ্ঞা: রাশিয়ায় ঢুকতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
এপ্রিল ১৬, ২০২২ ১৫:২৩ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির ১৩ জন মন্ত্রী ও সাংসদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার হলেন পিপিপি নেতা পারভেজ আশরাফ
এপ্রিল ১৬, ২০২২ ১৪:৪৫বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের জাতীয় পরিষদের ২২তম স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তানস পিপলস পার্টি বা পিপিপি'র নেতা রাজা পারভেজ আশরাফ। আজ (শনিবার) তিনি শপথ নিয়েছেন।