ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের সময়সীমা বেধে দিয়েছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i106754-ইউক্রেনের_সেনাদের_আত্মসমর্পণের_সময়সীমা_বেধে_দিয়েছে_রাশিয়া
মারিওপল শহরে ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যদি ইউক্রেনের সেনারা এখনো মারিওপল শহরে যুদ্ধ করতে থাকে তাহলে তাদেরকে আজ (রোববার) মস্কো সময় সকাল ৬টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে। তা নাহলে তাদের জীবন বিপন্ন হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০২২ ০৭:১৬ Asia/Dhaka
  • ইউক্রেনের সেনা
    ইউক্রেনের সেনা

মারিওপল শহরে ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যদি ইউক্রেনের সেনারা এখনো মারিওপল শহরে যুদ্ধ করতে থাকে তাহলে তাদেরকে আজ (রোববার) মস্কো সময় সকাল ৬টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে। তা নাহলে তাদের জীবন বিপন্ন হবে।

রাশিয়ার গণমাধ্যম আরটি এ খবর দিয়েছে। রাশিয়া বলেছে, মারিওপল শহরে এখন ইউক্রেনের সেনাদের পাশাপাশি বিদেশী ভাড়াটে সেনারা যুদ্ধ করছে। তারা আজোভস্টাল স্টিল ওয়ার্কে ব্লকেড সৃষ্টি করেছে। কিন্তু সম্পূর্ণভাবে মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছে। এসব সেনা যদি আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে হত্যা করা হবে না। শনিবার গভীর রাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি

মস্কো বলছে, মারিওপলে আটকা পড়া সেনাদের কাছে কোনো খাবার ও পানি নেই। তারা কিয়েভের কাছে আত্মসমর্পণের জন্য বার বার বার্তা পাঠালেও তাদেরকে আত্মসমর্পণ করতে দেয়া হচ্ছে না। এসব সেনা আত্মসমর্পণ করলে বেলা একটার মধ্যে তাদেরকে অস্ত্র ও গোলাবারুদ রেখে শহর থেকে চলে যাওয়ার সুযোগ দেয়া হবে। চলতি সপ্তাহের প্রথম দিকে মারিওপলে ৩৬তম মেরিন ব্রিগেডের ১০০০ এর বেশি সেনা আত্মসমর্পণ করেছে।

এদিকে, মারিওপলের পরিস্থিতিকে অমানবিক বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি শহরটিকে রুশ সেনাদের হাত থেকে বাঁচানোর জন্য মিত্রদের কাছে আরো ভারি অস্ত্র চেয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৭