পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার হলেন পিপিপি নেতা পারভেজ আশরাফ
https://parstoday.ir/bn/news/world-i106728-পাকিস্তানের_পার্লামেন্ট_স্পিকার_হলেন_পিপিপি_নেতা_পারভেজ_আশরাফ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের জাতীয় পরিষদের ২২তম স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তানস পিপলস পার্টি বা পিপিপি'র নেতা রাজা পারভেজ আশরাফ। আজ (শনিবার) তিনি শপথ নিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০২২ ১৪:৪৫ Asia/Dhaka
  • শপথ নিচ্ছেন আশরাফ (ডানে)
    শপথ নিচ্ছেন আশরাফ (ডানে)

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের জাতীয় পরিষদের ২২তম স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তানস পিপলস পার্টি বা পিপিপি'র নেতা রাজা পারভেজ আশরাফ। আজ (শনিবার) তিনি শপথ নিয়েছেন।

স্পিকার পদের জন্য আশরাফ ছাড়া আর কোনো প্রার্থী ছিলেন না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদ লাভের পর পাকিস্তান মুসলিম লীগ- নাওয়াজ বা পিএমএল-এন এর নেতা আয়াজ সাদিক আশরাফকে শপথ পাঠ করান।

এরপর স্পিকারের চেয়ারে বসে আশরাফ সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাকে এই পদের যোগ্য মনে করার জন্য নিজ দলের নেতাদের ধন্যবাদ জানান তিনি। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পার্লামেন্টের অন্য সদস্যদেরও।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণের কয়েক মিনিট আগে পাকিস্তান পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। তখন থেকে স্পিকারের পদ খালি ছিল। আস্থাভোট পরিচালনার জন্য সাময়িকভাবে স্পিকারের দায়িত্ব পালন করেন আয়াজ সাদিক।

পিএমএল ও পিপিপি যৌথভাবে ইমরান খানের পতনে ভূমিকা রেখেছে।#    

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।