'খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন বাধা নয়; বাধা এই অবৈধ সরকার'
https://parstoday.ir/bn/news/bangladesh-i100716-'খালেদা_জিয়ার_বিদেশে_চিকিৎসার_জন্য_আইন_বাধা_নয়_বাধা_এই_অবৈধ_সরকার'
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়।; বাধা হলো এই অবৈধ সরকার।  তারা গণতন্ত্রের মূল কণ্ঠকে স্তব্ধ করতে দিতে চায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০২১ ১৯:৫৪ Asia/Dhaka
  • 'খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন বাধা নয়; বাধা এই অবৈধ সরকার'

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়।; বাধা হলো এই অবৈধ সরকার।  তারা গণতন্ত্রের মূল কণ্ঠকে স্তব্ধ করতে দিতে চায়।

আজ  বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মৌন মিছিল কর্মসূচিতে অংশনিয়ে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এই কর্মসূচি পালনেপুলিশ বাধা দেওয়ায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্তভাবে সমাবেশ করেন তারা। এ সময় মির্জা ফখরুল বলেন, এই সরকার মৌন মিছিলও ভয় পায়। কারণ তারা চিন্তাকরে এই মৌন মিছিলের মধ্য দিয়ে সরকারের পতনের ঘণ্টা যদি বাজতে থাকে।

সেজন্য তারা মৌন মিছিল আটকে দিয়েছে।তিনি বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে তারা কথা বলতে দিতে চায় না।তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে। দেশের মানুষকে মৌলিক অধিকার, ভোটেরঅধিকার, কথা বলার অধিকার থেকে বঞ্চিত করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতেহবে।ফখরুল বলেন, আমাদের জীবন বাজি রেখে লড়াই করতে হবে। ১৯৭১ সালে আমরা যেভাবে লড়াই করেছি, আমাদের মা-বোনেরা যেভাবে সংগ্রাম করেছে, আজকে আবারদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে, দেশনেত্রীকে মুক্ত করার লক্ষ্যে তেমনই সংগ্রাম করতে হবে। তার চিকিৎসা করে আবার জনগণের মধ্যে ফিরিয়ে আনতেহবে।

এদিকে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আজ জাতীয় প্রেসক্লাবেএক সংবাদ সম্মেলনে দাবী করেছে, গুরুতর অসুস্থ  বিএনপির চেয়ারপারসন বেগমখালেদা জিয়াকে অবিলম্বে বিদেশের উন্নত চিকিৎসার জন্য পাঠানো জরুরি। তিনি লিভারের মারাত্মক জটিলতা সহ কয়েকটি জটিল রোগে ভুগছেন। গত চব্বিশ ঘন্টায়তার রক্তের হিমোগ্লোবিন কমেছে। বাংলাদেশের যত চিকিৎসা প্রযুক্তি আছে তারজন্য সবগুলো প্রয়োগ করা হয়েছে। এখন তাকে পূর্ণ সুস্থ করতে হলে অবিলম্বে বিদেশের উন্নত চিকিৎসার জন্য পাঠানো জরুরি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাবের মহাসচিব ডা. মোঃ আব্দুসসালাম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া করোনা পরবর্তী জটিলতা, উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস, রিউমোটয়েড আর্থ্রাইটিস, লিভার, কিডনি ও হার্টের বিভিন্ন জটিলতা নিয়ে গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারিরীক অবস্থা খুবই আশংকাজনক। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ডা. সালাম বলেন, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের মেডিকেল বোর্ডের ভাষ্য অনুযায়ী বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা আর বাংলাদেশে সম্ভব নয়। এমতাবস্থায় তার বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবি জানায়  ড্যাব নেতৃবৃন্দ ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।