মোসাদের সঙ্গে ষড়যন্ত্রে বিএনপি ছাড়াও অন্য দলের নেতারা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i10489-মোসাদের_সঙ্গে_ষড়যন্ত্রে_বিএনপি_ছাড়াও_অন্য_দলের_নেতারা_জড়িত_স্বরাষ্ট্রমন্ত্রী
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ষড়যন্ত্রে বিএনপি ছাড়াও অন্য দলের কয়েকজন নেতা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৬ ১২:১৮ Asia/Dhaka
  • মোসাদের সঙ্গে ষড়যন্ত্রে বিএনপি ছাড়াও অন্য দলের নেতারা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ষড়যন্ত্রে বিএনপি ছাড়াও অন্য দলের কয়েকজন নেতা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ (শুক্রবার) সকালে ধানমন্ডির সরকারী বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মোসাদের কথিত এজেন্ট মেন্দি এন সাফাদি এবং বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মধ্যে বৈঠকের বিষয়ে বিস্ময়কর তথ্য মিলেছে উল্লেখ করে তিনি বলেন, আসলাম চৌধুরী বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তার সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বড় বড় নেতারাও জড়িত। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এসব নাম প্রকাশ করা যাবে না। তবে, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানোcmf হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসলাম চৌধুরী একা নন। তার সঙ্গে আরো অনেকেই আছেন। অন্য দলের নেতাদের কয়েক জনের নাম চলে আসবে বলে আমরা মনে করছি।

আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদে বিস্ময়কর তথ্য পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সমস্ত ক্রিয়া-প্রক্রিয়ায় টাকা-পয়সার লেনদেন থাকে। নিশ্চয়ই এটা আছে। আমরা বলছি, আমরা অনেক কিছুই পেয়েছি, যা হয়তো অনেকেরই বিস্ময় মনে হবে। আমরা সেই জায়গাটিতেই যাব। এখন আমাদের অনুসন্ধানটা করে নিই। তদন্ত শেষে আমরা জানাব।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৭