আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে একতরফা বিজয় পেতে চায়: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i106378-আওয়ামী_লীগ_একতরফাভাবে_নির্বাচন_করে_একতরফা_বিজয়_পেতে_চায়_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটক করে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে একতরফা বিজয় পেতে চায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৯, ২০২২ ১২:২০ Asia/Dhaka
  • আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে একতরফা বিজয় পেতে চায়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটক করে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে একতরফা বিজয় পেতে চায়।

আজ শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ।

'চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে' এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, সরকার বলেছিল, ১০ টাকা কেজি চাল দেবে। কিন্তু এখন চালের কেজি ৭০ টাকা। মানুষের যেটা ন্যুনঅতম  প্রয়োজন যেমন  চাল, ডাল, তেল ও লবণ- এগুলো দাম আর সাধারন জনগনের  নাগালের মধ্যে নেই। আওয়ামী লীগের সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

মূল্যবৃদ্ধির পিছনে বিএনপির কারসাজি আছে- তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল  বলেন, যা কিছু ঘটে তার পিছনে নাকি বিএনপি! বিএনপি যদি সব কিছু ঘটাতে পারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা ছেড়ে দেন। বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেন। দেখেন, আমরা দেশ চালাতে পারি কি না।

বিগত ৬২ বছরের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া রোগী হাসপাতালে আসছে  উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিদিন রাজধানী ও তার আশে পাশের এলাকা থেকে ১৪ শ' থেকে ১ ৫ শ' র মতো ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। কারণ এই রাজধানী শহরের প্রত্যেকটি ট্যাপের পানি দূষিত। লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া বোঝাই।

এ সময়  ঢাকা মহানগরের নেতা  প্রকৌশলী ইশরাক হোসেনের গ্রেফতারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এ ঘটনায় শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে, কারণ তারা প্রতিবাদ করেছে। নেতাকর্মীদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। বর্তমান অবস্থার পরিবর্তন আনতে হবে। আ সে জন্য  এই ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।