এক চীন নীতিতে বিশ্বাসী বাংলাদেশ : প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৭ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।
বাংলাদেশের শিরোনাম:
- ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানালো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান -মানবজমিন
- বিশ্বে বেড়েছে, হাসিনা সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: কাদের -প্রথম আলো
- অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এশিয়া একসাথে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
- এক চীন নীতিতে বিশ্বাসী বাংলাদেশ : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে অস্থির হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী -বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস সাংসদ- দৈনিক আজকাল
- স্বেচ্ছায় সঙ্গমের পর অন্তঃসত্ত্বা হলে গর্ভপাতের অনুমতি পাওয়া উচিত অবিবাহিতদেরও: সুপ্রিম কোর্ট- দৈনিক সংবাদ প্রতিদিন
- দলের নির্দেশ না মেনে উপরাষ্ট্রপতি ভোট কেন দিলেন? শিশির-দিব্যেন্দুকে চিঠি সুদীপের-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! এবরে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
বিশ্বে বেড়েছে, হাসিনা সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: কাদের -প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে শেখ হাসিনা সরকার নিরুপায় হয়ে দাম বাড়িয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পেলে সরকার আবারও জ্বালানির মূল্য সমন্বয় করবে। আজ রোববার সকালে রাজধানীতে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অস্থিতিশীল হয়ে ওঠে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যার ফলে ডলারের সঙ্গে টাকার বিনিময়হারেও প্রভাব পড়ে, এতে বিপিসিকে লোকসান গুনতে হচ্ছে। পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা ছিল। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে এ বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিপিসির লোকসান ছিল প্রায় নয় হাজার কোটি টাকা। এ প্রেক্ষাপটেই সরকারকে বাধ্য হয়ে মূল্য সমন্বয় করতে হয়েছে।
এক চীন নীতিতে বিশ্বাসী বাংলাদেশ : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসঙ্গে কাজ করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা-অবরোধ ও পাল্টা নিষেধাজ্ঞা-অবরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে সারা বিশ্বের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসঙ্গে কাজ করতে পারে।
অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এশিয়া একসাথে কাজ করতে পারে : প্রধানমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। তেলের মূল্যবৃদ্ধিতে হয়তো কিছু মানুষের কষ্ট হবে। তবে কিছু কষ্ট সামনের দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সমস্যা বোঝেন। তিনি সাধারণ মানুষকে কষ্ট দিতে চান না। তাদের ভালোর জন্যই এটা করা হয়েছে।
রবিবার রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথ বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। গত ১৪ বছরে আমাদের দেশ এগিয়েছে, উন্নয়ন হয়েছে। ভালো কিছুর জন্যই প্রধানমন্ত্রী কিছু সিদ্ধান্ত নেন। উদ্দেশ্যবিহীন সিদ্ধান্ত তিনি নেন না। দলের নির্দেশ না মেনে উপরাষ্ট্রপতি ভোট কেন দিলেন? শিশির-দিব্যেন্দুকে চিঠি সুদীপের
ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানালো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান -মানবজমিন
গাজায় ইরানপন্থী সংগঠন ইসলামিক জিহাদের বিভিন্ন স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে সংগঠনটির একাধিক শীর্ষ নেতার পাশাপাশি হতাহত হচ্ছেন অনেক বেসামরিক ফিলিস্তিনিও। ইসরাইলি হামলায় নিহত হয়েছে ২৯ জন, যার মধ্যে আছে অন্তত ৬ শিশু। ইসরাইলের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।
আরব নিউজ জানিয়েছে, শনিবার এক বিবৃতিতে ইসরাইলি হামলার নিন্দা জানায় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। এই সংঘাত বন্ধে যা যা করা দরকার তার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে বলে দেশটি।
এ হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তুরস্কও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া ওই বিবৃতিতে ইসরাইলের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করা হয়। বলা হয়, যেভাবে ফিলিস্তিনের বেসামরিক নাগরিক এবং শিশুদের উপরে হামলা হয়েছে তা কোনোভাবে মেনে নেয়া যায় না।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে অস্থির হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী -বাংলাদেশ প্রতিদিন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। তেলের মূল্যবৃদ্ধিতে হয়তো কিছু মানুষের কষ্ট হবে। তবে কিছু কষ্ট সামনের দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সমস্যা বোঝেন। তিনি সাধারণ মানুষকে কষ্ট দিতে চান না। তাদের ভালোর জন্যই এটা করা হয়েছে।
রবিবার রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথ বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। গত ১৪ বছরে আমাদের দেশ এগিয়েছে, উন্নয়ন হয়েছে। ভালো কিছুর জন্যই প্রধানমন্ত্রী কিছু সিদ্ধান্ত নেন। উদ্দেশ্যবিহীন সিদ্ধান্ত তিনি নেন না।
দলের নির্দেশ না মেনে উপরাষ্ট্রপতি ভোট কেন দিলেন? শিশির-দিব্যেন্দুকে চিঠি সুদীপের-আনন্দবাজার পত্রিকা
দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন তৃণমূলের দুই সাংসদ। তাঁরা আবার অধিকারী পরিবারের দুই সদস্য। পিতা শিশির অধিকারী কাঁথির সাংসদ। আর পুত্র দিব্যেন্দু অধিকারী তমলুকের সাংসদ। শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে তাঁরা দু’জনেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে ভোট দিয়েছেন। যা দলবিরোধী কাজের সামিল বলেই মনে করছে তৃণমূল সংসদীয় দল। তাই তৃণমূল লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে কারণ জানাতে বললেন সাংসদ পিতাপুত্রকে।
তৃণমূল সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার সাংসদ পিতাপুত্রকে পৃথক ভাবে চিঠি দিয়ে ভোটদানে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন সুদীপ। কিন্তু সেই নির্দেশ না মেনে শিশির-দিব্যেন্দু দিল্লি গিয়ে ভোট দিয়েছেন। চিঠিতে সুদীপ লিখেছেন, ‘৪ অগস্ট জানানো হয়েছিল যে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আপনি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। ৪ তারিখ লিখিত ভাবে দেওয়া নির্দেশ কেন আমান্য করা হল, তার কারণ জানাতে হবে।’
স্বেচ্ছায় সঙ্গমের পর অন্তঃসত্ত্বা হলে গর্ভপাতের অনুমতি পাওয়া উচিত অবিবাহিতদেরও: সুপ্রিম কোর্ট- দৈনিক সংবাদ প্রতিদিন
অবিবাহিতাদেরও গর্ভপাতের অনুমতি দেওয়ার পক্ষে সওয়াল করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি ল অনুযায়ী, কুড়ি সপ্তাহ পেরিয়ে গেলে আর গর্ভপাতের অনুমতি পাবেন না অবিবাহিতারা। এই আইনে একজন মহিলার ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে বলেই মত দিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, গত ২১ জুলাই এক অবিবাহিতা মহিলাকে ২৪ সপ্তাহ সময় হয়ে যাওয়া সত্বেও গর্ভপাতের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং জেবি পারদিওয়ালা জানিয়েছেন, এই আইন পর্যালোচনা করতে হবে, যেন অবিবাহিতারা ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের (Abortion) অনুমতি পান। সাম্প্রতিককালে চিকিৎসাশাস্ত্রে অনেক উন্নতি হয়েছে। ফলে গর্ভপাত করতে ঝুঁকি অনেকটাই কমেছে। সেই প্রসঙ্গে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, “চিকিৎসকেরা যদি অনুমতি দেন, তাহলে অবিবাহিতা মহিলারা কেন ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করাতে পারবেন না?” সেই সঙ্গে বলা হয়েছে, গর্ভপাত করতে যদি ঝুঁকি থাকে, তাহলে সেটা বিবাহিত এবং অবিবাহিত উভয়েরই হতে পারে। তাই বিচারব্যবস্থায় প্রগতিশীল মানসিকতার পরিচয় দিয়ে আইন পালটানো দরকার।
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫