খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন
https://parstoday.ir/bn/news/bangladesh-i113122-খালেদা_জিয়ার_জামিনের_মেয়াদ_বাড়ানোর_আবেদন
দু’টি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে তাঁর পরিবার। আজ (রোববার) দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৪:৩৮ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

দু’টি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে তাঁর পরিবার। আজ (রোববার) দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।

চিঠিতে তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ করেছেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পৌঁছে দেন বলে দলীয় সুত্রে জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আমরা বেগম জিয়ার পক্ষ থেকে আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। চলতি মাসের ২৬ তারিখ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে।

দুই বছর দেড় মাস (৭৭৬ দিন) কারাভোগের পর শর্তসাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।