আগামীতে প্রয়োজনে জাতীয় সরকার গঠন করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i115146-আগামীতে_প্রয়োজনে_জাতীয়_সরকার_গঠন_করা_হবে_মির্জা_ফখরুল_ইসলাম_আলমগীর
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বলে জানিয়েছেন বিএনপি নেতারা। রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রে দুর্নীতি করে দেশকে দুরাবস্থায় নিয়ে গেছে। গণআন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করে, জাতীয় সরকার গঠন করা হবে, তারা আগামীতে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০২২ ১৬:২৮ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বলে জানিয়েছেন বিএনপি নেতারা। রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রে দুর্নীতি করে দেশকে দুরাবস্থায় নিয়ে গেছে। গণআন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করে, জাতীয় সরকার গঠন করা হবে, তারা আগামীতে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে।

রংপুর মহানগরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে ছিলো নেতাকর্মীদের সরব উপস্থিতি। দুপুরে, দলের কেন্দ্রীয় নেতারা যোগ দেন সেখানে। এসময় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি নেতারা।

সমাবেশে বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচনে যাবে না বিএনপি।

ফখরুল বলেন, সবক্ষেত্রে দুর্নীতি করে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে, আগামীতে প্রয়োজনে জাতীয় সরকার গঠন করা হবে, তারা দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে।

এসময়, আন্দোলন বেগবান করতে দলের কর্মীদের প্রতি আহবান জানান নেতারা। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।