বাংলাদেশে ডলারের কোনো সংকট নেই: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i115620-বাংলাদেশে_ডলারের_কোনো_সংকট_নেই_দাবি_পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে ডলারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে ঢাকায় বুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০২২ ১৫:২৬ Asia/Dhaka
  • পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশে ডলারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে ঢাকায় বুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।

আগের চেয়ে ডলারের যথেষ্ট মজুদ রয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল ৩ বিলিয়ন ডলার। এখন ৩৪-৩৫ বিলিয়ন ডলার। অনেক দুষ্টু লোক এলসিতে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব ওভার ইনভয়েসের বিষয়ে সরকার ব্যবস্থা নেয়ার কাজে হাত দিচ্ছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে এখন সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে জানিয়ে ড. মোমেন বলেন, বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্রুনাই ও কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে। এর ফলে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি সংকট সমাধান হবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।