ফরিদপুরে পরিবহন ধর্মঘট,ভোগান্তিতে সাধারণ মানুষ ও রোগী
https://parstoday.ir/bn/news/bangladesh-i115728-ফরিদপুরে_পরিবহন_ধর্মঘট_ভোগান্তিতে_সাধারণ_মানুষ_ও_রোগী
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার সকাল ৬টা থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, চিকিৎসা শেষে বাড়িতে ফেরা রোগী ও পরিবহন শ্রমিকরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০২২ ১৫:০৮ Asia/Dhaka
  • ফরিদপুরে পরিবহন ধর্মঘট,ভোগান্তিতে সাধারণ মানুষ ও রোগী

বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার সকাল ৬টা থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, চিকিৎসা শেষে বাড়িতে ফেরা রোগী ও পরিবহন শ্রমিকরা।

এর আগে ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা, ধর্মঘটের ডাক দেয়। সংগঠনের দাবি, মহাসড়কে তিন চাকার যানবাহন চালানোর প্রতিবাদে, তারা এই ধর্মঘট আহ্বান করেছে। যদিও বিএনপি নেতাদের দাবি, ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য গণসমাবেশ বাঁধাগ্রস্ত করতেই,এ ধর্মঘটের আয়োজন করা হয়েছে। ধর্মঘটের কারণে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে কোন বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে, মহাসড়কে সব ধরণের অবৈধ থ্রি হুইলার বন্ধের দাবিতে রাজবাড়ীতে ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজবাড়ীতেও এ কর্মসূচী পালন করছেন, পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ##

পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।