আওয়ামী লীগই দেশের মানুষের অধিকার এবং গণতন্ত্রকে আগলে রেখেছে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i117576-আওয়ামী_লীগই_দেশের_মানুষের_অধিকার_এবং_গণতন্ত্রকে_আগলে_রেখেছে_শেখ_হাসিনা
বাংলাদেশের জনগণের জন্যই কাজ করে আওয়ামী লীগ। তাই দেশের স্বার্থ এতটুকুও নষ্ট হতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন  গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে, আওয়ামী লীগ সরকারই দেশে সামগ্রিক উন্নয়ন-অগ্রযাত্রা এনেছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২২ ১৫:০১ Asia/Dhaka
  • আওয়ামী লীগই দেশের মানুষের অধিকার এবং গণতন্ত্রকে আগলে রেখেছে: শেখ হাসিনা

বাংলাদেশের জনগণের জন্যই কাজ করে আওয়ামী লীগ। তাই দেশের স্বার্থ এতটুকুও নষ্ট হতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন  গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে, আওয়ামী লীগ সরকারই দেশে সামগ্রিক উন্নয়ন-অগ্রযাত্রা এনেছে। 

আজ শনিবার সকালে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন  ও পতাকা উত্তোলনে মধ্য দিয়ে দলের সম্মেলন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দেন তিনি। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বর্তমান সরকারের নানামুখী উন্নয়নচিত্র তুলে ধরেন।  তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ সবসময়ই সুরক্ষিত থাকবে। বঙ্গবন্ধুর আদর্শ মেনেই জনগণের স্বার্থকে ও দেশের ভাবমূর্তিকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করছে তাঁর সরকার।

বক্তব্যের একপর্যায়ে বিরোধীদের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, অন্যরা শুধু মুখে গণতন্ত্রের কথা বললেও, আওয়ামী লীগ ছাড়া কোন দল দেশের মানুষের অধিকার এবং গণতন্ত্রকে আগলে রাখেনি।

বৈশ্বিক সংকটসহ সকল প্রতিকুলতা মোকাবেলা করে জনগণের শক্তিতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।