বিএনপির তত্বাবধায়কের দাবী আমলে নেয়নি বিদেশীরা: তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i125530-বিএনপির_তত্বাবধায়কের_দাবী_আমলে_নেয়নি_বিদেশীরা_তথ্যমন্ত্রী
বিদেশিরা তত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিএনপির দাবী আমলে নেয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জুলাই ১৪, ২০২৩ ১৪:৫৫ Asia/Dhaka
  • ড. হাছান মাহমুদ
    ড. হাছান মাহমুদ

বিদেশিরা তত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিএনপির দাবী আমলে নেয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামে, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ কম্পিউটার সায়েন্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, এক দফার কর্মসুচী দেয়ার পরদিন, ফের ৩১ দফা দাবি তোলায় বিএনপি জনগনের কাছে হাস্যরসের পাত্রে পরিণত হয়েছে।  তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের ব্যাপারে কোন সংলাপের প্রয়োজন হলে, সে উদ্যোগ নিবে নির্বাচন কমিশন। এখানে সরকারের কিছু করনীয় নেই। 

এদিকে সকালে খুলনা মহানগর বিএনপির এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দেশকে মিথ্যার রোল মডেল বানিয়েছেব। এসময় রিজভী আরো বলেন, বাংলাদেশ সফরে আসা মার্কিন প্রতিনিধিদের কাছে সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচনের কথা বললেও, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কিভাবে ভোট হয়েছে তা দেশের জনগণ জানে।

আর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অপর এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন , সংবিধান অমান্যকারীরা দেশের নাগরিক কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেছেন, সংবিধান না মানলে তাদেরকে দেশের নাগরিক বলা  ঠিক হবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে, এর কোন ব্যতয়ের সুযোগ নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা অনেক কথা বলতে পারেন। কিন্তু স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান দিয়েছেন, সেই সংবিধান মেনেই নির্বাচন করা হবে বাংলাদেশে।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।