বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুসহ কেউ নিরাপদ নয়: জয়নুল আবদিন ফারুক
https://parstoday.ir/bn/news/bangladesh-i26056-বর্তমান_সরকারের_আমলে_সংখ্যালঘুসহ_কেউ_নিরাপদ_নয়_জয়নুল_আবদিন_ফারুক
বাংলাদেশে ক্ষমতাসীন বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়সহ কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ (শুক্রবার) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০১৬ ১৪:২৫ Asia/Dhaka
  •  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

বাংলাদেশে ক্ষমতাসীন বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়সহ কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ (শুক্রবার) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য ও ইউপি চেয়ারম্যানকে দায়ী করে জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারি দলের মদদে রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সাঁওতালদের ওপর হামলা, অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে। বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুসহ কেউ নিরাপদ নয়। তাই এ ঘটনার জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি করতে হবে। কোনো অবস্থাতে অপরাধীরা যেন ছাড় না পায়, সে ব্যবস্থা সরকারকে করতে হবে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে তার নেতৃত্বে নয় সদস্যর প্রতিনিধিদলটি সাঁওতালপল্লী জয়পুরপাড়া ও মাদারপুরে পৌঁছায়। এরপর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জয়পুরপাড়া ও মাদারপুর সাঁওতালপল্লীতে অবস্থান নেয়া ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেয়। এ সময় তাদের মধ্যে শাড়ি, লুঙ্গিসহ ত্রাণসামগ্রী বিতরণ করে প্রতিনিধি দল।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহধর্মীয় সম্পাদক অমেলন্দু দাস অপু, জয়ন্ত কুণ্ডু, জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাসিদক প্রমুখ। এ সময়, জেলা বিএনপির নেতাকর্মীরা প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।

৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় মহিমাগঞ্জ চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এই সংঘর্ষের ঘটনায় তিন সাঁওতাল নিহত হন।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৮