চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i3283-চাঁপাইনবাবগঞ্জের_শিবগঞ্জ_সীমান্তে_বিএসএফ’র_গুলিতে_বাংলাদেশি_নিহত
২ মার্চ (রেডিও তেহরান): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোহরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ (বুধবার) ভোরে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম বেনজির আলী (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ধুলুর ছেলে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০১৬ ০৮:৩৫ Asia/Dhaka
  • চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

২ মার্চ (রেডিও তেহরান): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোহরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ (বুধবার) ভোরে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম বেনজির আলী (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ধুলুর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জুনাইয়েদ আলম খান জানান, কয়েকজন গরু চোরাকারবারি ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় চাঁদনীচক এলাকায় পৌঁছালে বিএসএফের চাঁদনীচক ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের বেনজির গুলিবিদ্ধ হয়ে আহত হন। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলে তিনি তার বাড়িতেই মারা যান।

এলাকাবাসী জানান, বেনজির আলীর শরীরের নাভির নিচে বামপাশে গুলি লেগেছে। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনার প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানান বিজিবি-৯ ব্যাটালিয়নের অধিনায়ক।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সাতক্ষীরায় বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছে। বিএসএফ জওয়ানরা নির্যাতন করে হত্যার পর আলী বাদশার (৪৫) লাশ ইছামতি নদীতে ফেলে দেয় বলে জানা গেছে।#

রেডিও তেহরান/এআর/২