ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
https://parstoday.ir/bn/news/bangladesh-i66672-ঢাকাসহ_সারা_দেশে_১_হাজার_১৬_প্লাটুন_বিজিবি_মোতায়েন
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণে সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।  এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে মোতায়েন করা হয়েছে ১৪১ প্লাটুন বিজিবি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৮ ১৩:১৫ Asia/Dhaka
  • ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণে সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।  এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে মোতায়েন করা হয়েছে ১৪১ প্লাটুন বিজিবি।

আজ (মঙ্গলবার) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আজ দুপুরেই ঢাকাসহ সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন।'

মোহসিন রেজা জানান, যেসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদের সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে। এ ছাড়া সারা দেশেই বিজিবি সদস্যরা যার যার নির্ধারিত স্থানে অবস্থান নিতে শুরু করেছেন।

জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হলেও বিজিবি সদস্যদের এখনই নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনে দেখাবে না। কবে কোথায় কীভাবে বিজিবি মোতায়েন করা হবে তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক করা হবে বলে মহসিন রেজা জানান।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ভোটের ছয় দিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হবে। ভোটের পরও দুই দিন নির্বাচনী এলাকাগুলোতে থাকবেন তারা।

মোতায়েন করা সশস্ত্রবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, ব্যাটালিয়ান আনসার সদস্যরা মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তাদের প্রতিটি দলের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন