বাংলাদেশের মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, কে কোন মন্ত্রণালয়ে
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে বাংলাদেশের নতুন মন্ত্রিসভা। আজ ( রোববার) বিকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়েছেন নতুন-পুরোনো মিলিয়ে পাঁচ মন্ত্রণালয়ের। এগুলো হচ্ছে- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল হচ্ছেন অর্থমন্ত্রী। বাদ পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ডা. দীপু মণি শিক্ষামন্ত্রী হিসেবে ডাক পাওয়ায় বাদ পড়েছেন নুরুল ইসলাম নাহিদ। আর আইন মন্ত্রণালয়ের যথারীতি দায়িত্বে রয়েছেন আনিসুল হক; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বহাল আছেন আসাদুজ্জামান খাঁন কামাল।
আর পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন বীর বাহাদুর উ শৈ সিং। আর পদোন্নতি পেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন এম এ মান্নান।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর স্থলাভিষিক্ত হয়েছেন আগের মন্ত্রিসভার অর্থমন্ত্রীর ভাই ড. এ কে আব্দুল মোমেন। তবে প্রতিমন্ত্রী রয়েছেন শাহরিয়ার আলম।
নসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও জুনাইদ আহমেদ পলক পেয়েছেন আইসিটি প্রতিমন্ত্রীর দায়িত্ব। আগের মন্ত্রিসভার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর জায়গায় পদোন্নতি পেয়েছেন প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
পূর্ণ মন্ত্রী যাঁরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাকি পূর্ণমন্ত্রীরা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার (টেকনোক্র্যাট)।
প্রতিমন্ত্রীর তালিকা
এবারের মন্ত্রিসভার ১৯ জন প্রতিমন্ত্রী হলেন—শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্বপন ভট্টাচার্য, পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক, ডা. মো. মুরাদ হাসান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় শামীম আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ডা. মো. এনায়েতুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন মো. মাহবুব আলী, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (টেকনোক্র্যাট)।
উপমন্ত্রী ৩ জন
এছাড়া তিনজন উপমন্ত্রী হলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন