বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য: পাকিস্তানের হাইকমিশনারকে তলব
https://parstoday.ir/bn/news/bangladesh-i68067-বঙ্গবন্ধুকে_নিয়ে_আপত্তিকর_মন্তব্য_পাকিস্তানের_হাইকমিশনারকে_তলব
পাকিস্তানের একটি ওয়েবসাইটে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১৭:৩৬ Asia/Dhaka
  • শাহ ফয়সাল কাকার
    শাহ ফয়সাল কাকার

পাকিস্তানের একটি ওয়েবসাইটে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (মঙ্গলবার) বিকেলে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারেক মোহাম্মদ। বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানের ওয়েবসাইটে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শাহ ফয়সাল কাকারকে তলব করা হয়। এ বিষয়ে তাঁর হাতে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে।

পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার এ সময় তারেক মোহাম্মদকে জানান, বাংলাদেশের প্রতিবাদের বিষয়টি তিনি ইসলামাবাদের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি defence.pk নামের একটি পাকিস্তানি ওয়েবসাইটে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহ ফয়সাল কাকার তলবের বিষয়টি অস্বীকার করে বলেন, মহাপরিচালকের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে এসেছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন