দুর্যোগ নিয়ে নোংরা রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান: বিএনপিকে মন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i70083-দুর্যোগ_নিয়ে_নোংরা_রাজনীতি_না_করে_মানুষের_পাশে_দাঁড়ান_বিএনপিকে_মন্ত্রী
প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নোংরা রাজনীতি না করে দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন সরকারের তথ্যমন্ত্রী ড: হাছান মাহমুদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০১৯ ১৫:৪৭ Asia/Dhaka
  • তথ্যমন্ত্রী ড: হাছান মাহমুদ
    তথ্যমন্ত্রী ড: হাছান মাহমুদ

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নোংরা রাজনীতি না করে দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন সরকারের তথ্যমন্ত্রী ড: হাছান মাহমুদ।

আজ আওয়ামীলীগের  প্রচার ও প্রকাশনা উপকমিটির এক সভা শেষে সরকারের এ মন্ত্রী বলেছেন, 'মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করা বিএনপির স্বভাব। তারা ঘূর্ণিঝড় নিয়েও নোংরা রাজনীতি করছে। দুর্যোগ নিয়ে বিএনপি লোক দেখানো বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছে। ওদিকে, ঘূর্ণিঝড় ফণীর তান্ডব মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি বলেন, জীবনের নিরাপত্তায় যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। এর আগে গতকাল দলের পক্ষ থেকে বিএনপি নেতা-কর্মীদের দুর্গত এলাকার লোদের পাশে থাকার আহবান জানানো হয়েছে।

অপর দিকে, সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণীকে কেন্দ্র করে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার এবং আওয়ামী লীগ জনগণের পাশে আছে।

হানিফ জানান, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে সার্বক্ষণিক মনিটরিং করছেন। সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ জানানো হয়েছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৩