আটক পাইলটের পাসপোর্ট গেল কাতারে, প্রধানমন্ত্রীকে আনবেন আরেকজন
https://parstoday.ir/bn/news/bangladesh-i71007-আটক_পাইলটের_পাসপোর্ট_গেল_কাতারে_প্রধানমন্ত্রীকে_আনবেন_আরেকজন
কাতারে আটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন ফজলে মাহমুদকে ফিরিয়ে আনতে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানো হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০৭, ২০১৯ ০৫:১৯ Asia/Dhaka
  • আটক পাইলটের পাসপোর্ট গেল কাতারে, প্রধানমন্ত্রীকে আনবেন আরেকজন

কাতারে আটক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন ফজলে মাহমুদকে ফিরিয়ে আনতে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানো হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৭টায় রিজেন্ট এয়ারওয়েজের আরএফ ৭৫৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্য ছেড়ে যায়।

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তিন দেশে সরকারি সফরের অংশ হিসেবে বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন। ফিনল্যান্ড থেকে ফেরার পথে কাতারে ট্রানজিট নেবেন তিনিআগামীকাল (শনিবার) তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এই লক্ষ্যে বুধবার রাতে বিমানের বোয়িং ৭৮৭ মডেলের একটি ড্রিমলাইনার উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। বিশেষ এই ফ্লাইটে ছিলেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। রাতেই ওই ফ্লাইট দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তার পাসপোর্ট না থাকার বিষয়টি ধরা পড়ে। পাসপোর্ট সঙ্গে না থাকায় ওই পাইলটকে বুধবার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন আটকে দেয়।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক বলেন, “কাতারে ওই পাইলটকে আটক করা হয়নি। তাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। পরে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীকে ওই পাইলটই দেশে ফিরিয়ে আনবেন।”

পরে রাত ১১টার দিকে সচিব মহীবুল হক জানান, প্রধানমন্ত্রীকে আনতে শুক্রবার আরেকজন পাইলটকে কাতারে পাঠানো হচ্ছে। তিনি অথবা ফজল মাহমুদের সাথে কাতারে যাওয়া পাইলট সাজ্জাদ প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ নিয়ে আসবেন।

সচিব আরও বলেন, পাইলট ভুল করে পাসপোর্ট সঙ্গে নেননি। পাসপোর্ট ছাড়া তিনি কিভাবে ইমিগ্রেশন ক্রস করলেন, তা তদন্ত করে দেখা হবে#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।