ভারতের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i72602-ভারতের_অভ্যন্তরীণ_বিষয়ে_প্রশ্ন_করার_এখতিয়ার_আমাদের_নেই_ওবায়দুল_কাদের
ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশ সরকার তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
আগস্ট ০৭, ২০১৯ ০৮:৩৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশ সরকার তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মাজার রোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি পূর্ব সমাবেশে মন্ত্রী এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, “ভারত তার সংবিধান থেকে ৩৭০ ধারা রদ করেছে। ভারতের পার্লামেন্ট রাজ্যসভা এবং লোকসভায় বিলটি পাস হয়েছে। ভারতের এ অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করার, কোনো প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা প্রতিবেশী দেশের ইন্টারনাল (অভ্যন্তরীণ) বিষয়। আর প্রতিবেশী বন্ধু দেশের ইন্টারনাল বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

এসময় ওবায়দুল কাদের জানান, দুই চার দিনের মধ্যে মশক নিধনের কার্যকর ওষুধ ঢাকায় পৌঁছাবে। তাই এই সময়ের মধ্যে দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো প্রয়োজন নেই।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ কর্মসূচিতে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-১৪ আসনের এমপি আকরামুল হক, মির্জা আজম এমপি, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ প্রমুখ #

পার্সটুডে/আশরাফুর রহমান/৭