খালেদা জিয়ার বিরুদ্ধে বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন ২৫ সেপ্টেম্বর
-
খালেদা জিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি বোমা হামলার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত।
আজ (সোমবার) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক ছিল। তবে মামলাটির তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত ২৫ সেপ্টেম্বর নতুন এই তারিখ ধার্য করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা পরিষদ গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে মিছিলের সময় বোমা বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনকে আসামি করা হয়।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৫