বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল সেবা বন্ধের নির্দেশ বিটিআরসি'র
https://parstoday.ir/bn/news/bangladesh-i73324-বাংলাদেশে_রোহিঙ্গা_ক্যাম্পে_মোবাইল_সেবা_বন্ধের_নির্দেশ_বিটিআরসি'র
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মোবাইল সেবা বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৪:১০ Asia/Dhaka
  • মোবাইল ফোনে কথা বলছেন কয়েকজন রোহিঙ্গা শরণার্থী
    মোবাইল ফোনে কথা বলছেন কয়েকজন রোহিঙ্গা শরণার্থী

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মোবাইল সেবা বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

মন্ত্রীর এমন আদেশের পর আজ (সোমবার) দেশের সকল মোবাইল ফোন অপারেটরদের আগামী সাত দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সবধরনের সিমকার্ড বিক্রি বন্ধ ও মোবাইল ফোন সেবা বন্ধের নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোহিঙ্গাদের কাছে সিমকার্ড বিক্রির মাধ্যমে মোবাইল সেবা দেয়ার অভিযোগের ওপর ভিত্তি করে এ নির্দেশনা দেয়া হলো।

প্রসঙ্গত, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে দেশটির রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা এসব মিয়ানমারের নাগরিকদের কাছে সিমকার্ড বিক্রিতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।