'রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ছে'
-
এমএ মান্নান
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, রোহিঙ্গা সংকট আরও কিছুদিন থাকবে। তবে এর সমাধান অবশ্যই হবে।
আজ (শনিবার) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিপদে পড়ে রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমরা সভ্য জাতি, মানবিক জাতি। রোহিঙ্গারা অত্যাচারিত, অবহেলিত হয়ে এসেছে। আমরা অন্য কোনো দেশের মানুষকে অপমান করতে চাই না।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকারের বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ভালো সম্পর্ক আছে এবং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে (মিয়ানমার) ফিরিয়ে নেয়ার জন্য প্রতিনিয়ত চাপ বাড়ছে। শেষ পর্যন্ত মিয়ানমার তাদের নাগরিকদের নিরাপদে নিজ ভিটায় ফিরিয়ে নিয়ে যাবে।
তিনি বলেছেন, “এটি বাস্তবিকপক্ষেই দুঃখজনক যে রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়ায় আজ এই মহান সভায় এ বিষয়টি পুনরায় উত্থাপন করতে হচ্ছে। ১১ লাখ রোহিঙ্গা আমাদের আশ্রয়ে রয়েছে। হত্যা-নির্যাতনের মুখে তারা মিয়ানমার হতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। যদিও রোহিঙ্গা সমস্যা প্রলম্বিত হয়ে তৃতীয় বছরে পদার্পন করেছে, কিন্তু মিয়ানমারের রাখাইন প্রদেশে সুরক্ষা, নিরাপত্তা ও চলাফেরার স্বাধীনতা এবং সামগ্রিকভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে যায়নি।’
স্থানীয় সময় শুক্রবার বিকেলে জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার অনিশ্চয়তার বিষয়টি অনুধাবন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রোহিঙ্গা সমস্যা এখন আর বাংলাদেশে মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বাংলাদেশের সকল প্রচেষ্টা সত্ত্বেও বিষয়টি এখন আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান স্থান সঙ্কট এবং পরিবেশগত অবক্ষয়ের কারণে এই এলাকার পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে।
তিনি উল্লেখ করেন, ‘আমরা এমন একটি সমস্যার বোঝা বহন করে চলেছি যা মিয়ানমারের তৈরি। এটি সম্পূর্র্ণ মিয়ানমার এবং তার নিজস্ব নাগরিক রোহিঙ্গাদের মধ্যকার একটি সমস্যা। তাদের নিজেদেরই এর সমাধান করতে হবে।
রোহিঙ্গাদের নিরাপদ, সুরক্ষিত ও সম্মানের সঙ্গে স্বেচ্ছায় রাখাইনে নিজ গৃহে ফিরে যাওয়ার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন করতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আলাপ-আলোচনা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।