বাংলাদেশে আরও তিন করোনারোগী শনাক্ত, আইসোলেসনে ৪০
https://parstoday.ir/bn/news/bangladesh-i78483-বাংলাদেশে_আরও_তিন_করোনারোগী_শনাক্ত_আইসোলেসনে_৪০
বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২৭ জন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২০ জন চিকিৎসাধীন। এছাড়া, বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন ৪০ জন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২২, ২০২০ ১৪:৪৫ Asia/Dhaka
  • অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
    অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২৭ জন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২০ জন চিকিৎসাধীন। এছাড়া, বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন ৪০ জন।

এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ (রোববার) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইইডিসিআর পরিচালক জানান, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন দেশের বাইরে থেকে এসেছেন। অপরজন আগের এক রোগী থেকে সংক্রমিত হয়েছেন। নতুন আক্রান্তদের একজনের বয়স ৪০ বছর এবং অপর দুইজনের বয়স যথাক্রমে ৩০ ও ২০ বছর। তাদের দুইজন পুরুষ, একজন নারী। শারীরিকভাবে তিনজনের লক্ষণ মৃদু।

তিনি আরও জানান, করোনার হটলাইনে গেলে ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৮১২টি কল এসেছে। এরমধ্যে ৩ হাজার ৭২৫টি কল করোনা সংক্রান্ত। একই সময়ে মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হলো। এদের মধ্যে ২৭জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

পরিচালক জানান, বর্তমানে ১৩ হাজার কিট আছে। আরও ৩০ হাজার আসবে। একশ নতুন ভেন্টিলেটরের ব্যবস্থা হচ্ছে। কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে কিনা, সে বিষয়ে পরীক্ষা নীরিক্ষা চলছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।