করোনাভাইরাস: বাংলাদেশ বিমানের লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইটও স্থগিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i78632-করোনাভাইরাস_বাংলাদেশ_বিমানের_লন্ডন_ও_ম্যানচেস্টারের_ফ্লাইটও_স্থগিত
বাংলাদেশের পতাকাবাহী ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’ করোনাভাইরাসের কারণে তাদের সর্বশেষ দু’টি গন্তব্য- লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৮, ২০২০ ১১:৫১ Asia/Dhaka
  • করোনাভাইরাস: বাংলাদেশ বিমানের লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইটও স্থগিত

বাংলাদেশের পতাকাবাহী ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’ করোনাভাইরাসের কারণে তাদের সর্বশেষ দু’টি গন্তব্য- লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করেছে।

এদিকে, ২৯৮ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের লন্ডনগামী শেষ ফ্লাইট গতরাতে ঢাকা ছেড়ে গেছে। করোনাভাইরাস কোভিড-১৯ এর ঝুঁকি বিবেচনায় ২৯ মার্চের পর আগামী এক সপ্তাহ ওই রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি মূল্যায়নে পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল প্রতিনিধিরা জানিয়েছেন।

বিমানের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার জানিয়েছেন- সম্ভাব্য সর্বশেষ লন্ডন ফ্লাইটে একটা সিটও খালি ছিল না। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা ছাড়াও ওই ফ্লাইটে বাংলাদেশে কর্মরত ব্রিটিশরা ফিরে গেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, করোনা প্রকোপের কারণে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে উপদেশ দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

এর আগে গত সপ্তাহে একে একে সবগুলো রুটে বিমানের ফ্লাইট বাতিল করে শুধু লন্ডন ও ম্যানচেষ্টার রুট খোলা রাখা হয়েছিল। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।