বাংলাদেশে করোনায় নতুন করে শনাক্ত ১১২, মৃত্যু একজনের: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i78943-বাংলাদেশে_করোনায়_নতুন_করে_শনাক্ত_১১২_মৃত্যু_একজনের_স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের মোট সংখ্যা একলাফে বেড়ে হয়েছে ৩৩০ জন। এছাড়া, আক্রান্তদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২১।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৯, ২০২০ ১০:৪০ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের মোট সংখ্যা একলাফে বেড়ে হয়েছে ৩৩০ জন। এছাড়া, আক্রান্তদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২১।

আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাস ভবন থেকে যুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, টেস্টের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমরা আক্রান্তের সংখ্যা বুঝতে পারছি যে আক্রান্তের শনাক্তের সংখ্যা। সংক্রমণের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে। গতকাল আমরা চীনের উহানের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি, তাদের বিভিন্ন দিক নির্দেশনা আমরা অনুসরণ করছি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সকলকে ঘরে থাকার পরামর্শ দেন।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে অধ্যাপক ডা. সানিয়া তহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। গতকালের তুলনায় নমুনা সংগ্রহ সংখ্যা ১১ শতাংশ বেড়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৭ জন হোম কোয়ারেনটাইনে রয়েছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে আছেন ১৪৯ জন। দেশে মোট কোয়ারেনটাইনে আছেন ১০ হাজারের বেশি মানুষ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯