করোনা পরিস্থিতিতে এবার ঢাকা ছাড়লেন কানাডার ২১৪ নাগরিক
https://parstoday.ir/bn/news/bangladesh-i79097-করোনা_পরিস্থিতিতে_এবার_ঢাকা_ছাড়লেন_কানাডার_২১৪_নাগরিক
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে ঢাকা ছাড়লেন কানাডার ২১৪ নাগরিক। মঙ্গলবার রাত ৯টার কিছু সময় পর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে  ঢাকা ছেড়ে নিজ দেশের উদ্দেশে রওনা হন তারা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৫, ২০২০ ১১:০৮ Asia/Dhaka
  • কাতার এয়ারওয়েজের ফ্লাইট
    কাতার এয়ারওয়েজের ফ্লাইট

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে ঢাকা ছাড়লেন কানাডার ২১৪ নাগরিক। মঙ্গলবার রাত ৯টার কিছু সময় পর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে  ঢাকা ছেড়ে নিজ দেশের উদ্দেশে রওনা হন তারা।

ঢাকা বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানিয়েছেন, এ বিশেষ বিমানটিকে কাতারের দোহা বিমানবন্দরে ট্রানজিট সুবিধা দেয়া হবে। তবে, করোনাভাইরাস ঝুঁকির কারণে ওই দেশে কেউ নামতে পারবেন না। বিমানটি কানাডার টরোন্টোর একটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এরআগে আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক, কূটনীতিক ও পর্যটক। পরে আর একটি  বিশেষ ফ্লাইটে সোমবার ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩২৮ নাগরিক।

এ ছাড়া গত ১০ এপ্রিল জার্মানির ভাড়া ফ্লাইটে ইউরোপের ১২৩ জন নাগরিক, ২ এপ্রিল জাপানের ৩২৭ জন, ২৬ মার্চ ভুটানের ১৩৯ নাগরিক এবং ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ নাগরিক ঢাকা থেকে নিজ নিজ দেশে ফিরে যান।# 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।