বাংলাদেশে করোনায় মারা গেলেন আরও ৪৫ জন, নতুন শনাক্ত ৩২৪৩
https://parstoday.ir/bn/news/bangladesh-i80793-বাংলাদেশে_করোনায়_মারা_গেলেন_আরও_৪৫_জন_নতুন_শনাক্ত_৩২৪৩
বাংলাদেশে করোনা সংক্রমণে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু ও নতুন ৩ হাজার ২৪৩ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৮৮ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৯, ২০২০ ১১:৩৪ Asia/Dhaka
  • অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
    অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

বাংলাদেশে করোনা সংক্রমণে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু ও নতুন ৩ হাজার ২৪৩ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৮৮ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে।

আজ (শুক্রবার) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, নতুন যে ৪৫ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ, নারী ১৩ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা পরীক্ষার জন্য ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪৫টি। সব মিলিয়ে এ পর্যন্ত ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা হলো।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ৭৮১ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯