২৪ ঘন্টায় আরো ২ চিকিৎসকসহ ৩৯ জনের মৃত্যু, প্রশাসনে সংক্রমণ বাড়ছে
https://parstoday.ir/bn/news/bangladesh-i80944-২৪_ঘন্টায়_আরো_২_চিকিৎসকসহ_৩৯_জনের_মৃত্যু_প্রশাসনে_সংক্রমণ_বাড়ছে
বাংলাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন ৩৯ জন। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনের। মোট মারা গেছে ১ হাজার ৬২১ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০২০ ১২:০৬ Asia/Dhaka
  • ২৪ ঘন্টায় আরো ২ চিকিৎসকসহ ৩৯ জনের মৃত্যু, প্রশাসনে সংক্রমণ বাড়ছে

বাংলাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন ৩৯ জন। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনের। মোট মারা গেছে ১ হাজার ৬২১ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৯ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।

এদিকে, করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, মাস্ক পরার বিষয়িট শতাভাগ নিশ্চিত করা যায়নি। এটা করতে না পারলে করোনা প্রতিরোধ করা যাবে না। করোনা প্রতিরোধে সব ব্যবস্থা নিতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।

বিচারকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো এক বিচারকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ফেরদৌস আহমেদ নামের এই বিচারক মারা যান। তিনি লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কর্মরত ছিলেন।

অধ্যাপক নাসিমা সুলতানা

আর দু’জন চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (৬৮) নামে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে  রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ডাক্তার সাইফুল ইসলাম মেডিনোভা হাসপাতালের ধানমন্ডি শাখায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকার আল মানারাত হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও তিনি ছিলেন। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (২৪ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃত্যু হয়েছে। ডাক্তার শহীদুল আনোয়ার (৬২)। তিনি চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বণি হাসান চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ছিলেন। পাশাপাশি নগরের জামালখান এলাকায় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট ১০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

প্রশাসনের কর্মকর্তাদের করোনার সংক্রমণ বাড়ছে

প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যা দিনে দিনে বাড়ছে। এ পর্যন্ত ২১১ জন কর্মকর্তা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে অর্ধেকই মাঠ প্রশাসনে চাকরি করছেন। সংক্রমিত কর্মকর্তাদের তালিকায় তথ্যসচিবসহ তিনজন সচিব আছেন। করোনায় মারা গেছেন বর্তমান ও সাবেক মিলিয়ে ১১ জন কর্মকর্তা। বর্তমানে সংক্রমিত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য কর্মকর্তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে  এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৩ জন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সূত্রে এই তথ্য জানা গেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।