বাংলাদেশে করোনায় ৬৭ জন চিকিৎসকের মৃত‍্যু: আক্রান্ত ১,৫৬১ জন
https://parstoday.ir/bn/news/bangladesh-i81161-বাংলাদেশে_করোনায়_৬৭_জন_চিকিৎসকের_মৃত_্যু_আক্রান্ত_১_৫৬১_জন
বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৬৭ জন চিকিৎসক। এ যাবত আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৫৬১ জন চিকিৎসক। আজ (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর)।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০৩, ২০২০ ১৩:৩০ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায়  ৬৭ জন  চিকিৎসকের মৃত‍্যু: আক্রান্ত ১,৫৬১ জন

বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৬৭ জন চিকিৎসক। এ যাবত আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৫৬১ জন চিকিৎসক। আজ (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর)।

সংগঠনের মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ‘আমাদের তথ্য অনুযায়ী, সারা দেশে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা এক হাজার ৫৬১ জন। এ ছাড়া গত বুধবার পর্যন্ত মারা গেছেন ৬৭ চিকিৎসক। এঁদের মধ্যে আটজন চিকিৎসক উপসর্গ নিয়ে মারা গেছেন।’ সংগঠনটির পরিসংখ্যার অনুযায়ী, আক্রান্ত ও মৃতের সংখ্যা ঢাকা বিভাগে সর্বাধিক। এর পরপরই রয়েছে সিলেট ও চট্টগ্রাম।

চিকিৎসকদের এ সংগঠনটির অভিযোগ, নিম্নমানের মাস্ক, পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং যথাযথ প্রশিক্ষণের অভাবেই স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন।

সংগঠনটির নেতাদের আশঙ্কা, এমন অবস্থায় বৈশ্বিক এ মহামারির ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় বিষয় গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা না হলে সারা দেশের স্বাস্থ্য খাতে চরম বিপর্যয় সৃষ্টির সমূহ আশঙ্কা রয়েছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।