বাংলাদেশে করোনায় আরো ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৪৮৯
https://parstoday.ir/bn/news/bangladesh-i81281-বাংলাদেশে_করোনায়_আরো_৪৬_জনের_মৃত্যু_নতুন_শনাক্ত_৩_৪৮৯
বাংলাদেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৯৭ জনে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০২০ ১১:১৭ Asia/Dhaka
  • অধ্যাপক নাসিমা সুলতানা
    অধ্যাপক নাসিমা সুলতানা

বাংলাদেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৯৭ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭২ হাজার ১৩৪ জনে।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৭৫টি পরীক্ষাকেন্দ্রে ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৪৮৯ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.২৬ শতাংশ।

ডা. নাসিমা আরও জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ৮ জন নারী। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ১৯৭ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।

এ দিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ হাজার ৭৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ৮০ হাজার ৮৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬.৯৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর প্রথম দিকে করোনার প্রাদুর্ভাব দেশে কিছুটা কম থাকলেও এখন দ্রুত হারে  বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।